Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:৩৯ পিএম, ২৪ মে ২০২০

অষ্ট্রেলিয়াতে দুই দিনব্যাপি ঈদ উল ফিতর

ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হলো ঈদ উল ফিতর ও দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। অষ্ট্রেলিয়াতে এবার দুই দিনব্যাপী পবিত্র ঈদ উল ফিতর পালন করা হচ্ছে। অষ্ট্রেলিয়াতে ক্যালেন্ডার অনুসরনকারীরা রবিবার ঈদ পালন করছে। আর যারা ঈদের চাঁদ উঠা দেখে ঈদ করেন, তাঁরা আগামী সোমবার ঈদ উদযাপন করবে। দীর্ঘ এক মাস রোযা রাখা বা […]

অষ্ট্রেলিয়াতে দুই দিনব্যাপি ঈদ উল ফিতর
১ মিনিটে পড়ুন |

ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হলো ঈদ উল ফিতর ও দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। অষ্ট্রেলিয়াতে এবার দুই দিনব্যাপী পবিত্র ঈদ উল ফিতর পালন করা হচ্ছে।

অষ্ট্রেলিয়াতে ক্যালেন্ডার অনুসরনকারীরা রবিবার ঈদ পালন করছে। আর যারা ঈদের চাঁদ উঠা দেখে ঈদ করেন, তাঁরা আগামী সোমবার ঈদ উদযাপন করবে।

দীর্ঘ এক মাস রোযা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। কিন্তু কোভিড-১৯ সংকটের কারনে এবার ঈদের নামাজ মসজিদে আদায় হবে না।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে অষ্ট্রেলিয়াতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদের নামাজ সবাইকে ঘরে পড়তে মসজিদ কমিটির নির্দেশনা জারি করা হয়েছে। ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায় করার সঙ্গে ঈদ উদযাপনে পার্টি ও উৎসব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সকল মুসলমানের প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের গৃহীত আইন-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে সবাইকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com