Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২৬ জুলাই ২০১৯

অষ্ট্রেলিয়াব্যাপী আজ ‘হোয়াইট রিবন নাইট’ পালন

নারী ও শিশুদের বিরুদ্ধে পুরুষ নির্যাতনের অবসান ঘটাতে অস্ট্রেলিয়াব্যাপী একটি সামাজিক আন্দোলন হল হোয়াইট রিবন অস্ট্রেলিয়া। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়কে অষ্ট্রেলিয়াতে হোয়াইট রিবন বলে। আনুষ্ঠানিকভাবে হোয়াইট রিবন নাইট ২৬শে জুলাই। ১লা জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত হোয়াইট রিবন নাইট অনুষ্ঠান করা যেতে পারে। অস্ট্রেলিয়াতে হোয়াইট রিবন প্রচারণা শুরু হয়েছিল ১৯৯১ সালে নভেম্বর […]

অষ্ট্রেলিয়াব্যাপী আজ ‘হোয়াইট রিবন নাইট’ পালন
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

নারী ও শিশুদের বিরুদ্ধে পুরুষ নির্যাতনের অবসান ঘটাতে অস্ট্রেলিয়াব্যাপী একটি সামাজিক আন্দোলন হল হোয়াইট
রিবন অস্ট্রেলিয়া। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়কে অষ্ট্রেলিয়াতে হোয়াইট রিবন বলে। আনুষ্ঠানিকভাবে হোয়াইট রিবন নাইট ২৬শে জুলাই। ১লা জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত হোয়াইট রিবন নাইট অনুষ্ঠান করা যেতে পারে।

অস্ট্রেলিয়াতে হোয়াইট রিবন প্রচারণা শুরু হয়েছিল ১৯৯১ সালে নভেম্বর মাসে। হোয়াইট রিবন ক্যাম্পেইন প্রতিষ্ঠাতা মাইকেল কফম্যান, জ্যাক লেটোনন্ড এবং রন স্লুসার। এদেশে ২৬শে জুলাই হোয়াইট রিবন নাইটস এবং ২৫শে নভেম্বর হোয়াইট রিবন ডে পালন করা হয়। শিশু ও নারীর সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য হোয়াইট রিবন কাজ করে যাচ্ছে। হোয়াইট রিবন হচ্ছে পুরুষদের বিরুদ্ধে নারীর সহিংসতা উপর দৃষ্টি নিবদ্ধ করা।

অস্ট্রেলিয়াতে হোয়াইট রিবন এডভোকেট ও অ্যাম্বাসেডররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে। নির্যাতন সহিংসতা প্রতিরোধ করার জন্যই নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ কমিউনিটির হোয়াইট রিবন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকনসহ অন্যান্যরা।

উল্লেখ্য যে, আজ সিডনির ল্যাকান্বায় বিকাল ৪:৩০ মিনিটে হোয়াইট রিবন দল গণসচেতনতামূলক ব্যানার ও পোশাক প্রদর্শন করে। অষ্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশী কমিউনিটিতে গত ২০শে জুলাই হোয়াইট রিবন নাইটস অনুষ্ঠিত হয়েছে আজাদ খোকনের উদ্যোগে।

আজ থেকে হোয়াইট রিবনের শপথ নিন। একটু দাঁড়ান, কথা বলুন এবং অঙ্গীকার নিন নারীর বিরুদ্ধে পুরুষের সহিংসতা প্রতিরোধের।

#হোয়াইট রিবন নাইট #হোয়াইট রিবন ডে #White Ribbon
#White Ribbon Australia #Domestic Violence

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com