“হামরা বগুড়ার ছোল, পুটি মাছ ধরতে গিয়ে ধরে আনি সৌল” এই স্লোগান নিয়ে পরম আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, সামাজিক – রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের নিয়ে বগুড়া সমিতি অস্ট্রেলিয়া ইনক্ প্রতি বছর আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ অনুষ্ঠানের। অস্ট্রেলিয়ায় বসবাসরত বগুড়া বাসীদের অন্যতম এই সামাজিক সংগঠনটি “অষ্ট্রেলিয়া বাংলাদেশ […]

“হামরা বগুড়ার ছোল, পুটি মাছ ধরতে গিয়ে ধরে আনি সৌল” এই স্লোগান নিয়ে পরম আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, সামাজিক – রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের নিয়ে বগুড়া সমিতি অস্ট্রেলিয়া ইনক্ প্রতি বছর আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ অনুষ্ঠানের।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বগুড়া বাসীদের অন্যতম এই সামাজিক সংগঠনটি “অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল’ এর নব নির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে। অভিনন্দন বার্তাটি নিম্নে প্রদান করা হলো।
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা :
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আহবায়ক দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম এবং সদস্য সচিব বিদেশবাংলা ২৪ ডট কম’র সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিনসহ সকল সদস্যকে বগুড়া সমিতি অস্ট্রেলিয়া ইনক্ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
দীর্ঘদিন পর সকল সাংবাদিকদের নিয়ে অরাজনৈতিক “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল” গঠিত হওয়ায় আপনাদের এই উদ্বোগকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং অস্ট্রেলিয়ার বাঙালি কমুনিটির জন্যে একটি শক্তিশালী প্রেস কাউন্সিল প্রত্যাশা করছি। আমরা সবসময় সকল মিডিয়া, মিডিয়া ব্যাক্তিত্ব, লেখক, সাহিত্যিক, কবি সাংবাদিক সর্বাপরি সকল সংস্কৃতিমনা ব্যাক্তিদের প্রতি অনুরাগী।
শুভেচ্ছান্তে,
শাহ মো: এনায়েতুর রহিম বেলাল
সাধারণ সম্পাদক
বগুড়া সমিতি অস্ট্রেলিয়া ইনক্
