Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৫৭ পিএম, ১৬ জুলাই ২০১৫

অস্ট্রেলিয়ায় বিদেশবাংলা ২৪ ডট কম’এর সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  নাইম আবদুল্লাহঃ গত ১২ জুলাই (রবিবার) অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা ২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেটের পক্ষ থেকে সিডনিস্থ বনফুল রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টার রকডেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদেশবাংলা ২৪ ডট কম নিউজ পোর্টালটির তিনবছর পূর্তির এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় সরকারের তিন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ […]

অস্ট্রেলিয়ায় বিদেশবাংলা ২৪ ডট কম’এর সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫ মিনিটে পড়ুন |

 

IMAG2857নাইম আবদুল্লাহঃ গত ১২ জুলাই (রবিবার) অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা ২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেটের পক্ষ থেকে সিডনিস্থ বনফুল রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টার রকডেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদেশবাংলা ২৪ ডট কম নিউজ পোর্টালটির তিনবছর পূর্তির এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় সরকারের তিন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, টিভি, অনলাইন পোর্টাল ও পত্রিকার সম্পাদক ও সাংবাদিক গন স্বপরিবারে উপস্থিত সপরিবারে উপস্থিতি ইফতার মাফফিলের এ অনুষ্ঠানকে যেন
স্মরণীয় ও বিশেষ আকর্ষণীয় করে তুলে।

IMAG2854

বিকাল চারটা চল্লিশ মিনিটে বাংলাদেশ থেকে আগত হাফেজ মাওলানা আবদুল হাকিমের পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর লিভারপুলের রোজ স্ট্রীট জামে মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম রোজার ফজিলত সম্পর্কে বয়ান করেন। ইফতার ও দোয়া মাহফিলটির সফল উপস্থাপনায় ছিলেন চার্লস ইউনিভার্সিটির গবেষক ও লেকচারার শিবলি আবদুল্লাহ।

IMAG2839

ইফতারের পূর্বে বিদেশবাংলা ২৪ ডট কম’এর সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন অতিথিদের দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান ত্যাগ ও সংযমের মাস। এই পবিত্র মাসটি অস্ট্রেলিয়াসহ বিশ্বের সকল ভাষাভাষী মুসলমানগণ অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় উদ্দীপনার সাথে পালন করছে। অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রায় পাঁচ লক্ষ মুসলমান বাস করছে যারা প্রায় ষাটটি বিভিন্ন দেশ ও সংস্কৃতি থেকে এসেছেন এবং অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম।

image53_images_thumb_medium680_400

তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ান মুসলমানদের উল্লেখযোগ্য অবদানে স্বেচ্ছাশ্রম, এডভোকেসি এবং আন্তঃ বিশ্বাস উন্নয়নের মাধ্যমে এ দেশের বহু মাত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। আর যার ফলশ্রুতিতে ন্যায়বিচার, সহনশীলতা, এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার পথ সুগম করেছে। তারপর তিনি বিদেশবাংলা ও এবিসি বাংলার পরিবারের সম্পাদনা পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, বেলাল হোসেন ঢালী এবং আইন উপদেষ্টা সিরাজুল হক ও এডঃ মোবারক হোসেনকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন।

IMAG2851

ইফতারের আগে দেশ ও জাতির কল্যান এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের পর অতিথিরা স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে ফাংশন সেন্টারে ফিরে আসেন।

অনেক বছর পর সিডনিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ দল-মত নির্বিশেষে সাংবাদিকবৃন্দের সাথে খোলামেলা মত ও সম্ভাষণ বিনিময়ে অংশ নেন। ইফতারের পর টেবিলে টেবিলে জমে ওঠে আড্ডা ওকুশল বিনিময়। এইসময় কোলাকুলি করে একে অন্যকে আবেগে জড়িয়ে ধরেন। অনুষ্ঠানে কোন বক্তৃতা বা আলোচনাপর্ব না থাকায় অতিথিবৃন্দ অতীত স্মৃতিচারণ ও প্রান খোলা আলোচনায় যোগ দেন। এক সময় অনুষ্ঠানস্থল ছোট্ট এক টুকরো বাংলাদেশে পরিনত হয়।এই সময় সমগ্র ফাংশন সেন্টারটি অতিথিদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

অস্ট্রেলিয়ায় সরকারের তিন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরেন অ্যাফেয়ার্স ও ইমিগ্রেশন এর শ্যাডো পার্লামেন্টারি সেক্রেটারি, কিংসফোড স্মিথ এলাকার নির্বাচিত ফেডারেল পার্লামেন্ট সদস্য ম্যাট থিসটলেথওয়াইথ, ল্যকেম্বা থেকে সদ্য নির্বাচিত স্টেট এমপি জিহাদ দিব্, স্ট্রেথফিল্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হনারারি কনসুল জেনারেল অ্যান্থনি খৌরী।

IMAG2844

অতিথি বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশী কমিউনিটির সমস্ত অবদানের কথা স্বীকার করে এঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ইফতার আয়োজনে তাদের নিমন্ত্রণের জন্য সবাই বিদেশবাংলা ২৪ ডট কম এর সদস্যদের ধন্যবাদ জানান।তাঁরা বক্তব্যে বহুসংস্কৃতির সংমিশ্রণে গঠিত এই অস্ট্রেলিয়ান কমিউনিটিতে এ ধরণের পত্রিকার ভূমিকার কথা উল্লেখ করে অনাগত দিনগুলোতে এর শুভকামনা করেন। রোজার মাসে এরকম একটি সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত বলে অতিথিদেরকে অবহিত করেন।

এছাড়াও বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ্‌ খন্দকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ আমানউল্লাহ।

সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশবিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, বাংলাসিডনি’র সম্পাদক আনিসুর রহমান, বাসভূমি’র কর্ণধার সাংবাদিক আকিদুল ইসলাম, এসবিএস বাংলা বিভাগের প্রযোজক আবু রেজা আরেফিন, লেখক ডঃ রতন কুণ্ডু, ইসহাক হাফিজ, আরিফুর রহমান খাদেম, সুপ্রভাত সিডনির চীফ রিপোর্টার ফজলে রাব্বি, বেতার বাংলার আজাদ হারুনুর রশিদ, ইসলামী বেতারের ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, বিটিভি’র উপস্থাপক মোঃ আসিফ ইকবাল, এনটিভি অস্ট্রেলিয়ার প্রতিনিধি আহসানুল হক ইসমাইল, সায়মন সরওয়ার, যমুনা টিভি’র হাসান তারিক, নবধারা অনলাইন পোর্টালের আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উপদেষ্টা গামা আব্দুল কাদের, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ডাঃ আব্দুল ওহাব, বিশিষ্ট ব্যক্তিত্ব ডঃ আব্দুর রাজ্জাক, ডঃ ওয়ালিউর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক,বিএনপি আস্ট্রেলিয়ার সাবেক আহবায়ক মো: দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামিমূল হক,বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাহবুব-উল-চৌধুরি, সাবেক সভাপতি মোঃ আবদুল কাইউম, বিশিষ্ট সমাজসেবক নাসিম সামাদ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া শাখার সাধারান সম্পাদক গাউসুল আলম শাহাজাদা, অস্ট্রেলিয়া লেবার পার্টি ল্যাকেম্বা শাখার সভাপতি জামিল হোসেন, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি এইচ এম রুহুল আমিন, বাংলাদেশ ফেসটিভ্যাল অফ সিডনি ইনক এর সভাপতি শহিদুজ্জামান আলো, সহ সভাপতি শামসুজ্জোহা স্বপন, বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি ইনক এর সভাপতি মতিউর রহমান খান, ঐতিহ্যবাহী বাংলা লোকমেলার আহ্বায়ক ইসমাইল মিয়া, রংধনু অজ বাংলার সভাপতি শামিম শামসুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আজাদ আবুল কালাম, বাংলাদেশ কমিউনিটি অফ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক আনিসুর রহমান রিতু, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আলহাজ্জ আবদুল মালেক মানিক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুসবু, ছাত্রলীগ নেতা অপু সরওয়ার, কমিউনিটি নেতা মাহফুজুল চৌধুরী, কণ্ঠ শিল্পী আতিক হেলাল, কণ্ঠশিল্পী রুহুল আমিন, বিশিষ্ট ব্যক্তিত্ব ডঃ জহিরুল হক মোলাল, যাদু শিল্পী আবদুল জলিল, ছাত্র লীগের সভাপতি মুইদুজ্জামান সুজনসহ আরও অনেক বিশিষ্টজন।

IMAG2833

নৈশভোজের মাধ্যমে বিদেশবাংলা ২৪ ডট কম এর এই তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

সিডনি সংবাদ

IMAG2831IMAG2827IMAG2809IMAG2808FullSizeRender46_images_thumb_medium680_400

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com