Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:১৮ এএম, ২৬ মে ২০১৫

অস্ট্রেলিয়ায় সুপারহিট “ছুঁয়ে দিলে মন ” ছবি

সিডনির হার্স্টভিল গ্রেটার ইউনিয়ন সিনেমা হলে  গত ২৪শে মে রবিবার সন্ধ্যায় প্রদর্শিত হলো বাংলা রোম্যান্টিক ছবি “ছুঁয়ে দিলে মন”। প্রদর্শনীর আয়োজন করেছে সিডনির ট্রিও ফিল্ম ইন্টারন্যাশনাল। সিডনিতে এই প্রথমবারের মতো বাংলা সিনেমা প্রদর্শনে প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ ছিল। অনেক দর্শক আগামী রোববার ছবিটি পূর্ণ প্রদর্শনের অনুরোধ করেন। এ ব্যাপারে আয়োজক কমিটি জানান, আগামী রবিবার ছবিটি […]

অস্ট্রেলিয়ায় সুপারহিট “ছুঁয়ে দিলে মন ” ছবি
১ মিনিটে পড়ুন |

সিডনির হার্স্টভিল গ্রেটার ইউনিয়ন সিনেমা হলে  গত ২৪শে মে রবিবার সন্ধ্যায় প্রদর্শিত হলো বাংলা রোম্যান্টিক ছবি “ছুঁয়ে দিলে মন”। প্রদর্শনীর আয়োজন করেছে সিডনির ট্রিও ফিল্ম ইন্টারন্যাশনাল। সিডনিতে এই প্রথমবারের মতো বাংলা সিনেমা প্রদর্শনে প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ ছিল। অনেক দর্শক আগামী রোববার ছবিটি পূর্ণ প্রদর্শনের অনুরোধ করেন। এ ব্যাপারে আয়োজক কমিটি জানান, আগামী রবিবার ছবিটি পূর্ণ প্রদর্শন করা হবে। সিডনির পর ছবিটি মেলবোর্ন, কেনবেরা, পার্থ ও এডেলাইডে এ মুক্তি পাচ্ছে।

পরিচালক শিহাব শাহীন বলেন, ছবিটা পরিচালনা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু বাংলা চলচ্চিত্রের এ দুর্দিনেও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখছে। এখন মনে হচ্ছে কষ্টটা স্বার্থক। আমার কাছে অনেক ভালো লাগছে। এছাড়া আমি খুবই আনন্দিত। আশা করছি, প্রবাসী দর্শকসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাবে এই ছবি।’
ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মম, ইরেশ জাকের, মিশা সওদাগর, নওশাবা, সুষমা, আনন্দ, আলীরাজ ছাড়াও আরও অনেকে। ‘ছুঁয়ে দিলে মন’-এ গান রয়েছে ছয়টি। এগুলো লিখেছেন মারজুক রাসেল, সাজু খাদেম, শাহান কবন্ধ, সোমেশ্বর অলি ও সিরাজুম মনির। সুর করেছেন হাবিব ও সাজিদ সরকার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব, তাহসান, কনা, ইমরান, শাকিলা, শাওন ও নির্জো হাবিব। এটাই নির্মাতা শিহাব শাহীন পরিচালিত প্রথম ছবি । ছুঁয়ে দিলে মন সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর গত ৯  মে নিউইয়র্কের বম্বে থিয়েটারে এটির প্রদর্শনী হয়েছে।

 

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com