Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ২ এপ্রিল ২০১৯

অস্ট্রেলিয়ার সিডনিতে জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সিডনির কার্স পার্কে গত ২৪ মার্চ ২০১৯ রবিবার জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী সিলেটি উপস্থিত ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মধ্যাহ্নভোজ, খেলাধুলা, এবং নাচ-গানে ভরপুর মন মাতানো সব আয়োজন […]

অস্ট্রেলিয়ার সিডনিতে জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত
মোহাম্মদ জুমান হোসেন
১ মিনিটে পড়ুন |

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সিডনির কার্স পার্কে গত ২৪ মার্চ ২০১৯ রবিবার জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী সিলেটি উপস্থিত ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মধ্যাহ্নভোজ, খেলাধুলা, এবং নাচ-গানে ভরপুর মন মাতানো সব আয়োজন । উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে রকমারি স্বাদের মুখরোচক খাবার পরিবেশন করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োযন করা হয়, এতে পুরুষের পাশাপাশি মহিলা এবং শিশুরাও খেলাধুলায় মেতে ওঠে প্রতিযোগিতায় অংশ নেন। সিডনিতে বসবাসরত সিলেটি কমিউনিটির এইছ এস সি উত্তীর্ণ সকল ছাত্র / ছাত্রীদের সম্বর্ধনার আয়োজন দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর নেতৃত্বে থাকা গুণীজনেরা। তবে সবচেয়ে মজার ছিল পুরুষদের সোকার খেলার প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সার্থক ভাবে সম্পন্ন হয়েছে আগামীতে আপনাদের সহযোগিতা পেলে আরও বড় ও ব্যাপক আকারে আয়োযন করার চেষ্টা করব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com