স্টাফ রিপোর্টার : গত ৩রা এপ্রিল (শুক্রবার)সকালে বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়া নাগরিক মোহাম্মদ আতাউর রহমান তাপস (৩৭) সিডনির পেনহারস্টস্থ নিজ বাসভবনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)। তাপস এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে ও সিডনিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর কিছু সময় পূর্বে তাপস সকালের জগিং শেষে […]
স্টাফ রিপোর্টার : গত ৩রা এপ্রিল (শুক্রবার)সকালে বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়া নাগরিক মোহাম্মদ আতাউর রহমান তাপস (৩৭) সিডনির পেনহারস্টস্থ নিজ বাসভবনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)।
তাপস এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে ও সিডনিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর কিছু সময় পূর্বে তাপস সকালের জগিং শেষে বাসায় ফিরে আসেন। এ সময়ে তিনি বুকে ব্যাথা অনুভব করলে স্ত্রীকে এ্যাম্বুলেন্স ডাকার জন্য অনুরোধ করেন।
তাপস বাংলাদেশ থেকে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াতে আসেন। ২০০৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাংলাদেশের বরিশালের অধিবাসী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এগারো মাসের একমাত্র কন্যা ঊশরাকে রেখে যান।
৮ই এপ্রিল বুধবার বাদ জোহরের নামাজের পর ল্যাকেম্বার অয়াঞ্জী রোডের বড় মসজিদে মরহুমের জানাজা শেষে রকউড এ সমাহিত করা হয়। কিন্তু জানাজার আগে স্থানীয় পুলিশ তাপসের করোনারি রিপোর্ট সম্পন্ন করার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
বাঙ্গালী কমিউনিটি শোক সংশপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেন। এছাড়াও দেশ বিদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক, লেখক ও সাহিত্যিক নাইমআবদুল্লাহ, বিদেশবাংলা ২৪ ডট কমের সম্পাদক এম এ মতিন ও নবধারা নিউজ এর সম্পাদক আবুল কালাম আজাদ খোকন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন।