Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:৩৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

অস্ট্রেলিয়া বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

গৌরব, ঐতিহ্য, স্বাধীনতা, স্বার্বভৌমত্বের প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সিডনিতে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি অস্ট্রেলিয়া শাখা সিডনির ল্যাকেম্বায় রেলী ,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। নাসিম হোসাইন ও ইয়াসির আরাফাত সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন। কেক কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো: কুদরত […]

অস্ট্রেলিয়া বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী
২ মিনিটে পড়ুন |

গৌরব, ঐতিহ্য, স্বাধীনতা, স্বার্বভৌমত্বের প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সিডনিতে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি অস্ট্রেলিয়া শাখা সিডনির ল্যাকেম্বায় রেলী ,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। নাসিম হোসাইন ও ইয়াসির আরাফাত সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন।

কেক কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো: কুদরত উল্যাহ লিটন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সহ সভাপতি মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুবদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ , স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া সভাপতি এ.এন.এম মাসুম, জিয়া শিশু কিশোর মেলার অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকির হোসেন রাজু।

আলোচনা সভায় বক্তৃতা করেন যুবদল অস্ট্রেলিয়া শাখার বিপ্লবি সাধারণ সম্পাদক খায়রুল কবির পিন্টু, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি কামরুল ইসলাম শামীম ও অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দ শহীদ রাস্ট্রপতি জিয়াঊর রহমানের গৌরবময় রাজনৈতিক কাজ ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তৃতা করেন।

বক্তারা দলের ৪২তম জন্মদিনে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, শোষনমুক্ত সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক মুক্তি ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে এই রাখাল রাজা ক্ষনজন্মা নেতার কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন। আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং মুক্তি কামনা করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দ বিশাল কেক কেটে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিঊ সাউথ ওয়েলস এর সাবেক সভাপতি অনুপ গোমেজ, নাসির হোসাইন, আমজাদ খান, শাহজাহান, মো: গিয়াসউদ্দিন খান, শেখ উদ্দিন, ফরিদ আহমেদ, সুধন জোসেফ গোমেজ, অসিত ফ্রান্সিস গোমেজ, মামুন, গোলাম রাব্বী, গোলাম রাব্বানী, মো: মতিউর রহমান, নূর মোহাম্মদ মাসুম, রাজু, আব্দুল করিম, জাবেল হক, মোমিন, মো: কামরূজ্জামান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com