Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১ অক্টোবর ২০১৯

অস্ট্রেলিয়াতে দেখবেন ‘সাপলুডু’

সাপলুডু হল থ্রিলার ঘরানার বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মীম, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু প্রমুখ। চলচ্চিত্রটিতে গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করেছেন গোলাম সোহরাব দোদুল এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান। চলচ্চিত্রটি দোদুল পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে। বাংলাদেশে গত ২৭ সে […]

অস্ট্রেলিয়াতে দেখবেন ‘সাপলুডু’
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

সাপলুডু হল থ্রিলার ঘরানার বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মীম, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু প্রমুখ। চলচ্চিত্রটিতে গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করেছেন গোলাম সোহরাব দোদুল এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান। চলচ্চিত্রটি দোদুল পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে।

বাংলাদেশে গত ২৭ সে সেপ্টেম্বর মুক্তি পায় আলোচিত চলচ্চিত্র ‌‘সাপলুডু’। ব্যতিক্রমী গল্প আর অসাধারণ নির্মানশৈলীর জন্য চলচ্চিত্রটি পেয়েছে আকাশ ছোঁয়া সাফল্য। বাংলাদেশ জয় করে সাপলুডু মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়টি দেশে। সাপলুডু অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে যাত্রা শুরু করবে। আগামী ১২ অক্টোবর প্রথমেই সিডনির হোয়াইটস ব্যাংকসটাউন হলে সিনেমাটি দেখানো হবে। এছাড়া এরপর মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং এ্যডিলেট শহরেও সিনেমাটি দেখানোর পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্রটির ব্যাপারে প্রবাসী বাংলাদেশীদের আগ্রহের কারণে যৌথভাবে ঈগল এন্টারটেইনমেন্টের সাব্বির চৌধুরী, স্বদেশ এন্টারটেইনমেন্টের ফয়সাল আজাদ, দ্যা লুক এর সালমিন তানহা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরিবেশনার পাশাপাশি বিভিন্ন শহরে আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অংশীদার হয়ে শো-এর আয়োজন করছে।

এ ব্যাপারে সাবিবর চৌধুরি বলেন, “আমি বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গণে মানসম্পন্ন সফল বাণিজ্যিক সিনেমার যে শুন্যতা আছে, তা ‘সাপলুডু’ অনেকাংশেই পূরণ করছে। পাশাপাশি সাপলুডুর চলচ্চিত্র পরিচালক ও কাহিনীকার নতুনদের বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করবে।” অভিনেতা আরিফিন শুভ অস্ট্রেলিয়ার দর্শকদের চলচ্চিত্রটি দেখে মন্তব্য করার জন্য অনুরোধ করে বলেন, “আশা করছি, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ‘সাপলুডু’ অস্ট্রেলিয়াতেও রেকর্ড গড়বে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com