গত ২৪শে মার্চ ২০১৪ তে লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান লেবার পার্টি লাকেম্বা শাখার বাৎসরিক সাধারণ সভা। লাকেম্বা শাখার সকল সদস্যবৃন্দ এই সভাতে স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে এই বাৎসরিক সাধারণ সভাতে প্রাণ সঞ্চালণ করেন। সভাতে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন প্রিমিয়ার জনাব মরিস ইয়েমা, নিউ`সাউথ ওয়েলস পার্লামেন্টের লাকেম্বার সংসদ সদস্য জনাব […]

গত ২৪শে মার্চ ২০১৪ তে লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান লেবার পার্টি
লাকেম্বা শাখার বাৎসরিক সাধারণ সভা। লাকেম্বা শাখার সকল সদস্যবৃন্দ এই সভাতে স্বতস্ফুর্তভাবে অংশ
গ্রহণ করে এই বাৎসরিক সাধারণ সভাতে প্রাণ সঞ্চালণ করেন। সভাতে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের
প্রাক্তন প্রিমিয়ার জনাব মরিস ইয়েমা, নিউ`সাউথ ওয়েলস পার্লামেন্টের লাকেম্বার সংসদ সদস্য জনাব রবার্ট
ফুরোলো, ক্যান্টারবারী কাউন্সিলের বর্তমান মেয়র জনাব ব্রায়ান রবসন, কাউন্সিলর কার্ল সালেহ এবং
কাউন্সিলর মার্ক এডলার। জুলি ব্রাউন বাৎসরিক এই সাধারণ সভাতে রিটার্নিং অফিসার হিসাবে কর্তব্য
পালণ করেন এবং পূর্নাঙ্গ কমিটির নির্বাচন সম্পন্ন করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে জনাব
মোহাম্মদ জামিল হোসেন, সহ সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হুদা বাবু, সাধারণ সম্পাদক হাসান
কোরায়শী এবং ফান্ড রাইজিং অফিসার হিসাবে জনাব আবুল বাসার নির্বাচিত হয়েছেন।
