খেলাধুলা রিপোর্টার: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো আর নেই। সাবেক এই লেগস্পিনার ধারাভাষ্যকার হিসেবে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার ৮৪ বছর বয়সে ক্রিকেটের কণ্ঠস্বর হিসেবে পরিচিত বেনোমৃত্যুবরণ করেন। গত বছরের নভেম্বর থেকে তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছিলেন। ৮৩ বছর বয়সে সিডনিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। রিচি বেনোর মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান, অস্ট্রেলিয়ার […]
খেলাধুলা রিপোর্টার:
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো আর নেই। সাবেক এই লেগস্পিনার ধারাভাষ্যকার হিসেবে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার ৮৪ বছর বয়সে ক্রিকেটের কণ্ঠস্বর হিসেবে পরিচিত বেনোমৃত্যুবরণ করেন। গত বছরের নভেম্বর থেকে তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছিলেন। ৮৩ বছর বয়সে সিডনিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। রিচি বেনোর মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান, অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ার ওয়ালি এডওয়ার্ড বলেন, দেশ এক কিংবদন্তী ক্রিকেটকে হারালো। সে ছিল আমাদের সম্পদ। ডন ব্রাডম্যানের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে তার মতো আর কেউ এতো জনপ্রিয়তা ও প্রভাব বিস্তারকারী তে পারেনি।
১৯৬৪ সালে অবসর নেয়ার পর সাংবাদিকতা ও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত হন বেনো। ১৯৫৬ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর তিনি বিসিবির কোর্স সম্পন্ন করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চার দশক ধরে জড়িত ছিলেন। ১৯৬০ সালে বিসিবি রেডিওর হয়ে প্রথম ধারাভাষ্য দেন বেনো। তিন বছর পর আসেন টেলিভিশনে। ১৯৭৭ সাল থেকে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের প্রধান ভাষ্যকার। ২০১৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট রিচি বেনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রিচিকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায জানানো হবে ঘোষণা দিয়ে বলেন, আমাদের দেশ একজন কিংবদন্তীকে হারালো। সে ছিল ক্রিকেটের এক জনপ্রিয় কণ্ঠস্বর। অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন রিচি বেনো। এর মধ্যে ২৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। ২৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৪৫ উইকেট নেন। ২৩টি শতকসহ ৩৬.৫০ গড়ে ১১ হাজার ৭১৯ রানও করেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজ হারেননি বেনো। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পাঁচটি সিরিজ জেতে আর দুটি ড্র করে।