নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের সৌন্দর্যের খ্যাতি এমনিতেই বিশ্বজোড়া। আর এর সৌন্দর্য যদি আরও বর্ণিল রূপ ধারণ করে তাহলেতো কোন কথাই নেই। সত্যিই গত ২৪ মে থেকে অপরূপ সাজে সেজেছে অপেরা হাউস। বর্ণিল ‘লাইট শো’য় ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছিল এর রূপ ও রং। ‘ভিভিড’ নামের এ লাইট […]
নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯।
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের সৌন্দর্যের খ্যাতি এমনিতেই বিশ্বজোড়া। আর এর সৌন্দর্য যদি আরও বর্ণিল রূপ ধারণ করে তাহলেতো কোন কথাই নেই। সত্যিই গত ২৪ মে থেকে অপরূপ সাজে সেজেছে অপেরা হাউস। বর্ণিল ‘লাইট শো’য় ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছিল এর রূপ ও রং। ‘ভিভিড’ নামের এ লাইট শো’র মাধ্যমে এ সৌন্দর্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সিটিতে।
প্রতিবছরই এই ভিভিড লাইট শো সিডনিতে এ সময়টাতে হয়ে থাকে। এই আলোকসজ্জা গত ২৪ মে শুক্রবার থেকে শুরু হয়ে
আগামী ১৫ জুন শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী।
শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের প্রগাঢ় মেলবন্ধনের এই প্রদর্শনী দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ আসে সিডনিতে। সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ, ডার্লিং হারবার, বোটানিক গার্ডেন, টারাংগু জু ও মার্টিন প্লেসসহ শহরের বিখ্যাত স্থাপনা সাজানো হয় রং-বেরঙের বর্ণিল আলোয়।

