Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:৪৮ এএম, ৫ মে ২০১৭

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে সংবর্ধনা

সিডনি (অস্ট্রেলিয়া) প্রতিনিধিঃ গত ১৭ই এপ্রিল রোজ সোমবার সিডনির স্হানীয় রেষ্টুরেন্ট রেডরোজে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু এম পিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক। সন্চালনায় ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু। প্রধান অতিথি ছিলেন ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু। বিশেষ অতিথি হিসাবে ছিলেন-, ড. রফিকুল […]

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে সংবর্ধনা
২ মিনিটে পড়ুন |
সিডনি (অস্ট্রেলিয়া) প্রতিনিধিঃ গত ১৭ই এপ্রিল রোজ সোমবার সিডনির স্হানীয় রেষ্টুরেন্ট রেডরোজে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু এম পিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক। সন্চালনায় ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু। প্রধান অতিথি ছিলেন ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু। বিশেষ অতিথি হিসাবে ছিলেন-, ড. রফিকুল ইসলাম,ড. মাসুদুল হক, ড. কাইয়ুম পারভেজ ও বঙ্গবন্ধু পরিষদ সিডনির সাধারণ সম্পাদক গাউসুল আলম শাহজাদা। এছাড়াও স্টেইথফিল্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত, ক্যান্টারবারী সিটি কাউন্সিলের কাউন্সিলর মাইকেল হাওয়াড এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাংলাদেশীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কর্মীরা ফুলের তোড়া ও নৌকার ক্রেস্ট প্রদান করে সম্মাণীত করে মান্নাত মন্তীকে। প্রধান অতিথির ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু এম পি বক্তব্য বলেন- ” দেশের মানুষের কল্যানে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধই সর্বক্ষেত্রে আমাদের বিজিত করবে। তিনি যুব লীগ কর্মীদের সারাদেশে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। ভূমি মন্ত্রী শরীফ আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন বাংলা ভাষা আন্দোলনের সংগঠন, মুক্তিযুদ্ধের সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মন্ত্রী শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ১৯৪০ সনে জন্মগ্রহণ করেন। শামসুর রহমান শরীফ ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ সনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পাবনা-০৪ আসন থেকে ধারাবাহিকভাবে এ যাবৎ চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ভুমিমন্ত্রীর সিডনিতে এটাই প্রথম সফর। টেন্পী মেলা উদযাপন কমিটির আহবায়ক এবং বঙ্গবন্ধু পরিষদ সিডনির সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহজাদা এ বৎসরের বৈশাখী মেলাকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com