Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি প্রার্থী জহুরুল কাজী

আগামী ২৩শে মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচন। আর এই নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছেন বাংলাদেশি বংশোদ্ভূত জহুরুল কাজী। অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে তিনি স্টেট পার্লামেন্ট এমপি পদপ্রার্থী হিসেবে ম্যাকুয়ারীফিল্ড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অস্ট্রেলিয়ার স্টেট নির্বাচনে তিনি দ্বিতীয় কোনো বাংলাদেশি […]

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি প্রার্থী জহুরুল কাজী
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

আগামী ২৩শে মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচন। আর এই নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছেন বাংলাদেশি বংশোদ্ভূত জহুরুল কাজী। অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে তিনি স্টেট পার্লামেন্ট এমপি পদপ্রার্থী হিসেবে ম্যাকুয়ারীফিল্ড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অস্ট্রেলিয়ার স্টেট নির্বাচনে তিনি দ্বিতীয় কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

লিবারেল পার্টি অফিসের বরাত দিয়ে জহুরুল কাজী জানান, নির্বাচনী এজেন্ডা নিয়ে মিডিয়ার সাথে কথা বলা নিষেধ আছে। তবে তিনি নির্বাচিত হলে উক্ত এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনে আসার কারণ হিসাবে জানিয়েছেন, রাজনৈতিক দলের সাথে

সম্পৃক্ততা এবং পরবর্তীতে বাংলাদেশি প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করা। তিনি ২০১২ সাল থেকে লিবারেল পার্টির সাথে সম্পৃক্ত রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল লেবার পার্টি ও লিবারেল পার্টি। আর এই নির্বাচনে লেবার পার্টির প্রার্থী আনুলাক চ্যাংটিভাং এর সাথে লিবারেল পার্টির জহুরুল কাজী প্রতিধন্ধীতা করবেন।

জহুরুল কাজী মুন্সীগঞ্জ জেলার অধিবাসী হলেও ঢাকায় বেড়ে উঠেছেন। তিনি ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।

কাজী যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের বারুন্চ কলেজ থেকে একাউন্টিং এ স্নাতক এবং ব্রুকলিন কলেজ থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। দীর্ঘদিন সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষকতা করেছেন। সম্প্রতি ম্যাকুরি ইউনিভার্সিটিতে পিএইচডি রিসার্চ শেষ করে ডক্টরেট ডিগ্রি লাভের জন্যে ফাইনাল থিসিস পেপার জমা দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com