Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৫৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিল পাস

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিল পাস হয়েছে। দেশটির ফেডারেল সংসদে ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিল উত্থাপিত হলে তাতে সম্মতি জানিয়েছেন সংসদ সদস্যরা। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে সরকার দিবসটি পালন করতে সংসদে বিল পাস করেছিল। অস্ট্রেলিয়ার লেবার দলের সাংসদ ও হাউস অব রিপ্রেজেনটেটিভের স্ট্যান্ডিং কমিটির উপ-প্রধান ম্যাট থিসলেথওয়েট এ বিল উত্থাপন […]

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিল পাস
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিল পাস হয়েছে। দেশটির ফেডারেল সংসদে ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিল উত্থাপিত হলে তাতে সম্মতি জানিয়েছেন সংসদ সদস্যরা।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে সরকার দিবসটি পালন করতে সংসদে বিল পাস করেছিল। অস্ট্রেলিয়ার লেবার দলের সাংসদ ও হাউস অব রিপ্রেজেনটেটিভের স্ট্যান্ডিং কমিটির উপ-প্রধান ম্যাট থিসলেথওয়েট এ বিল উত্থাপন করেন।

অস্ট্রেলিয়ার সংসদে বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করা হয়। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। ২০১০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com