Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৫:১৫ পিএম, ৭ এপ্রিল ২০১৪

অস্ট্রেলিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশী শিল্পীদের চিত্রপ্রদর্শনী “জন্মভূমির গান”

নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন, অস্ট্রেলিয়া- বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ( এবিসিএক্স) ও টাঙ্গাইলের আনন্দপাঠের সহযোগিতায় বেঙ্গল গ্যালারি বাংলাদেশের দশ জন বিশিষ্ট শিল্পীদের নিয়ে “জন্মভূমির গান” নামে একটি শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করছে। এছাড়া এই প্রদর্শনীতে সহায়তা করছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই। বাংলাদেশের সাম্প্রতিক চিত্রকলার এই বিশাল প্রদর্শনী অস্ট্রেলিয়ায় এই প্রথম। প্রদর্শনীতে […]

অস্ট্রেলিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশী শিল্পীদের চিত্রপ্রদর্শনী “জন্মভূমির গান”
১ মিনিটে পড়ুন |

quyyum_3

নাইম আবদুল্লাহ:

স্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন, অস্ট্রেলিয়া- বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ( এবিসিএক্স) ও টাঙ্গাইলের আনন্দপাঠের সহযোগিতায় বেঙ্গল গ্যালারি বাংলাদেশের দশ জন বিশিষ্ট শিল্পীদের নিয়ে “জন্মভূমির গান” নামে একটি শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করছে। এছাড়া এই প্রদর্শনীতে সহায়তা করছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।

qyum_chow_1

বাংলাদেশের সাম্প্রতিক চিত্রকলার এই বিশাল প্রদর্শনী অস্ট্রেলিয়ায় এই প্রথম। প্রদর্শনীতে শিল্পী কাইউম চৌধুরী, তাহেরা খানম, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুশ শাকুর শাহ, ফরিদা জামান, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবালের ৪০ টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।

প্রদর্শনীটি প্রথম শুরু হবে মেলবোর্নের আলিয়স ফ্রসেস গ্যালারিতে আগামী ২২ মার্চ, চলবে ২৪ মার্চ পর্যন্ত। ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া কাউন্সিলের চেয়ারম্যান অ্যালান জেমস মেয়ার্স এর উদ্বোধন করবেন। কুইন স্ট্রিট (28 Queen St Woollahra NSW 2025) গ্যালারিতে ২৯শে মার্চ সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির চ্যান্সেলর ও অ্যাকশন এইড অস্ট্রেলিয়ার সভাপতি জন ডোওড সিডনি প্রদর্শনীর উদ্বোধন করবেন। চলবে ৩০শে মার্চ পর্যন্ত।

বশেষে ইউনিভার্সিটি অব ক্যানবেরার অ্যান হার্ডিং কনফারেন্স সেন্টারে আগামী ১ এপ্রিল এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের হাইকমিশনার লে: জে: (অব) মাসুদউদ্দীন চৌধুরী। চিত্রপ্রদর্শনী শেষ হবে ২রা এপ্রিল।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com