Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:৩২ পিএম, ৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ায় দাবানলের সূত্রপাত ইচ্ছা করেই

পাঁচ মাসব্যাপী ভয়াবহ দাবানলের ফলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। এর কারণ হিসেবে এতদিন ধরে খরা এবং অত্যধিক তাপমাত্রাকে দায়ী করা হচ্ছিল। তবে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যপুলিশ সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের দাবি, ওই এলাকার ২৪ জন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন দেওয়ায় ফলে দাবানলের সূত্রপাত হয়েছে। গত সোমবার পুলিশ ২৪ ব্যক্তিকে সরাসরি অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে। […]

অস্ট্রেলিয়ায় দাবানলের সূত্রপাত ইচ্ছা করেই
১ মিনিটে পড়ুন |

পাঁচ মাসব্যাপী ভয়াবহ দাবানলের ফলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। এর কারণ হিসেবে এতদিন ধরে খরা এবং অত্যধিক তাপমাত্রাকে দায়ী করা হচ্ছিল। তবে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যপুলিশ সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের দাবি, ওই এলাকার ২৪ জন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন দেওয়ায় ফলে দাবানলের সূত্রপাত হয়েছে। গত সোমবার পুলিশ ২৪ ব্যক্তিকে সরাসরি অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে। খবর সিএনএন’র

বিবৃতিতে বলা হয়, নিউ সাউথ ওয়েলস পুলিশ গত ৮ নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত ১৮৩ জন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে, যাদের মধ্যে ৪০ জন কিশোর।

বিবৃতিতে আরও বলা হয়, ১৮৩ জনের মধ্যে ৫৩ জন আগুন সম্পর্কিত নিষেধাজ্ঞা মেনে চলতে ব্যর্থ হওয়ার জন্য সতর্কতা বা ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং ৪৭ জন জমিতে ম্যাচ ফেলে আগুন দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আরও পড়ুন: বেশি পানি পান করায় ১০ হাজার উট হত্যা করছে অস্ট্রেলিয়া

দাবানলের আগুনে অস্ট্রেলিয়ার প্রায় সকল অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে রয়েছে নিউ সাউথ ওয়েলস। দেশটিতে এখন পর্যন্ত ২৪ জন প্রাণ হারিয়েছেন। পুড়ে গেছে হাজার খানেক বসতবাড়ি। অন্তত ১৮ মিলিয়ন একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। এসব বনাঞ্চলে থাকা অন্তত ৫০ কোটি বন্য প্রাণী মারা গেছে। ফলে দেশটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com