Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

অস্ট্রেলিয়ায় পর্বতে ওঠার সময় বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন রাজ্যের ক্যালবেরি পর্বতে ওঠার সময় ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতার কারণে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পার্থ থেকে ৪৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্যালবেরি জাতীয় পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ময়ূখ মুজাহিদ। ওয়েষ্টার্ণ অস্ট্রেলিয়ার পার্থের (মিড ওয়েষ্ট রিজন) ক্যালবেরী ন্যাশনাল পার্কের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট নেচারস উইন্ডো। সেই পর্বতে তারা […]

অস্ট্রেলিয়ায় পর্বতে ওঠার সময় বাংলাদেশির মৃত্যু
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন রাজ্যের ক্যালবেরি পর্বতে ওঠার সময় ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতার কারণে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পার্থ থেকে ৪৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্যালবেরি জাতীয় পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ময়ূখ মুজাহিদ।

ওয়েষ্টার্ণ অস্ট্রেলিয়ার পার্থের (মিড ওয়েষ্ট রিজন) ক্যালবেরী ন্যাশনাল পার্কের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট নেচারস উইন্ডো। সেই পর্বতে তারা প্রায় ৮ কিলোমিটার হেঁটে যাত্রা করছিলেন। ভ্রমণ শেষ হওয়ার খানিক আগেই স্থানীয় সময় একটার দিকে ময়ূখ জ্ঞান হারালে দ্রুত জরুরি সেবা কল করেন তার সঙ্গীরা। ক্যালবেরি জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়ূখকে বাঁচানোর চেষ্টা চালায়। তবে দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই মারা যান।

ময়ূখ মুজাহিদ সিডনি টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়াশোনা শেষে পার্থের মারডক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। গত ২১ অক্টোবর ছিল তার জন্মদিন। পার্থেই বাস করতেন তিনি। তার মা কিশোয়ার জাহান ঝুমা চাকরির সুবাদে সিডনি বসবাস করেন। ছেলের মৃত্যুর সংবাদে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মুজাহিদের অকালমৃত্যুর ঘটনায় তার পরিবার পরিজনসহ সিডনি ও পার্থের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকাহত পরিবেশ বিরাজ করছে।

এদিকে, প্রাথমিক তদন্ত শেষে পানিশূন্যতার জন্য মুজাহিদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। তাদের ধারণা, শরীরে পানিস্বল্পতার কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুজাহিদের সঙ্গে তিন বোতল খাবার পানি থাকলেও যথাসময়ে তিনি পানি পান করেননি বলে জানিয়েছে তারা।

জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র বলেন, তার সঙ্গে যথেষ্ট পরিমাণ পানি ছিল না। তবে যতটুকু ছিল, তাও তিনি ঠিকমতো পান করেননি। তারা জানান, বিস্তারিত তদন্ত শেষে সব জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com