সিডনির রকডেলের একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ মহসিনের সঞ্চালনায় আগত অতিথিদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার নব নির্বাচিত সাধারন সম্পাদক আশিক আহমেদ সৌরভ। সংগঠনটির সভাপতি মোঃ মহসিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়াকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ঐক্যবদ্ধভাব বজায় রেখে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগে সংগঠনটির […]
সিডনির রকডেলের একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ মহসিনের সঞ্চালনায় আগত অতিথিদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার নব নির্বাচিত সাধারন সম্পাদক আশিক আহমেদ সৌরভ।
সংগঠনটির সভাপতি মোঃ মহসিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়াকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ঐক্যবদ্ধভাব বজায় রেখে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগে সংগঠনটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ মহসিনকে সভাপতি এবং আশিক আহমেদ সৌরভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়া ২৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে আতিথিদের সামনে পরিচয় করিয়ে দেন বিদায়ী কমিটির সাধারন সম্পাদক কামালউদ্দিন রনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নতুন কমিটির নেতৃবন্দ। অনুষ্ঠানে স্হানীয় কন্ঠশিল্পী রুহল আমিন রাহুল ও কবিতা আবৃত্তি করেন আরিফুর রহমান। সবশেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সিডনিতেতে নতুন অভিবাসী ও শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের সহায়তার করার লক্ষ্যে ২০১৫ সালে বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়া গঠন করা হয়।