Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:৩১ এএম, ৮ জুন ২০১৫

অস্ট্রেলিয়ায় বাসভূমির একযুগ পূর্তির উৎসব অনুষ্ঠিত

      নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়ায় বাংলা নির্মাণ প্রতিষ্ঠান ‘বাসভূমি’র এক যুগ পূর্ণ হলো। গত ১২ বছর ধরে ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক, প্রামাণ্য চিত্র ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরণেরর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি দেশীয় সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং ঐতিহ্য নিয়ে কাজ করে আসছে। এই দীর্ঘ সময়ে বাসভূমির ঝুলিতে জমা হয়েছে অজস্র অর্জন ও সুখ্যাতি। প্রতিষ্ঠানটি প্রথম […]

অস্ট্রেলিয়ায় বাসভূমির একযুগ পূর্তির উৎসব অনুষ্ঠিত
৪ মিনিটে পড়ুন |

 

 

 

নাইম আবদুল্লাহ:

অস্ট্রেলিয়ায় বাংলা নির্মাণ প্রতিষ্ঠান ‘বাসভূমি’র এক যুগ পূর্ণ হলো। গত ১২ বছর ধরে ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক, প্রামাণ্য চিত্র ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরণেরর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি দেশীয় সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং ঐতিহ্য নিয়ে কাজ করে আসছে। এই দীর্ঘ সময়ে বাসভূমির ঝুলিতে জমা হয়েছে অজস্র অর্জন ও সুখ্যাতি। প্রতিষ্ঠানটি প্রথম একটি অনলাইন পত্রিকার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেও তাদের কর্মক্ষেত্র এখন বহুমুখী। শিল্প সাহিত্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কাছেও এই প্রতিষ্ঠানটি অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশের মিডিয়া জগতেও বাসভূমি এখন একটি উল্লেখযোগ্য নাম। খণ্ড নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এবং ট্রাভেল শো নির্মাণের মধ্যে দিয়ে বাসভূমি মিডিয়া জগতে নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে।

শিল্প-সাহিত্যের পাশাপাশি সামাজিক নানা ইস্যুতে কাজ করছে ‘বাসভূমি’। সিডনিতে একজন বাংলাদেশী ছাত্র ক্যান্সারে আক্রান্ত হলে বাসভূমি দুই সপ্তাহে আঠারো হাজার ডলার সংগ্রহ করে দেয়। এ ছাড়াও দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, পঙ্গু ও দুস্থ মুক্তিযোদ্ধাদের অর্থ সাহায্যসহ প্রতিশ্রুতিশীল নতুন লেখক-লেখিকাদের বই প্রকাশে আর্থিক সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।

বাসভূমি’র এই যুগ পূর্তিকে আরও বর্ণাঢ্য এবং গৌরবময় করতে গতকাল ৭ই জুন(রবিবার)সিডনির হার্সভিল এন্টারটেইনমেণ্ট সেন্টারে সন্ধ্যা সাতটায় একটি জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করে।

বাংদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে “বাসভূমি’র ১২ উৎসবের” শুভ সূচনা করা হয়। এই সময় হল ভর্তি দর্শকবৃন্দ উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে কণ্ঠ মিলিয়ে শ্রদ্ধা জানান। সামান্তা ইসলামের সুরেলা উপস্থাপনায় অভিজিত বড়ুয়া ও পিয়াসা বড়ুয়ার একটি গান দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের শুভ সূচনা করা হয়। তারপর মঞ্চে নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম।

গতবছর থেকে বাসভূমি একজন আলোকিত মানুষকে সম্মাননা প্রদানের প্রথা চালু করে আসছে। তারই ধারাবাহিকতায় বাসভূমি’র কর্ণধার আকিদুল ইসলাম এবার বাংলাদেশ কমিউনিটির শীর্ষ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সিরাজুল হককে সম্মাননা প্রদানের ঘোষণা দিয়ে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানান। এই সময় তুমুল করতালির মাধ্যমে দর্শক শ্রোতারা  সিরাজুল হককে স্বাগত জানান। পর্যায়ক্রমে  মঞ্চে আসেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উপদেষ্টা গামা আবদুল কাদির, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ আবদুল ওহাব, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম জর্জ ও অপু সরওয়ার।

সিরাজুল হকের হাতে বাসভূমির সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী মাহিন আবেদিন। কমিউনিটির সুধিজন ও নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বাসভূমির এক যুগ পূর্তিকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক, প্রামাণ্য চিত্র ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি দেশীয় সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং ঐতিহ্য নিয়ে কাজ করে আসছে তার ভূয়সী প্রশংসা করেন।

আকিদুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বারো বছর আগে বাসভূমি প্রথম একটি অনলাইন পত্রিকার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেও কর্মক্ষেত্রে এখন তাদের পথচলা বহুমুখী বিধায় শিল্প সাহিত্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কাছেও এই প্রতিষ্ঠানটি অঙ্গীকারাবদ্ধ। তিনি গত বারো বছর ধরে বাসভূমির সাথে থাকার জন্য, বিভিন্ন গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়ার জন্য কমিউনিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে তাদের সাথে থাকার জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ও প্রচারিত সকল অনলাইন, প্রিন্ট ও টিভি মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান অসুস্থতার কারণে আসতে পারেননি জানিয়ে বাসভূমির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দর্শক-শ্রোতাদের তুমুল করতালির মধ্য দিয়ে সম্প্রতি বাসভূমি নির্মিত টেলিফিল্ম “সিডনি টু মুরাদনগর”এর প্রিমিয়ার শো প্রদর্শিত হয়। এই টেলিফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা রহমতউল্লাহ ও ফজলুল হক শফিক। এছাড়াও আছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা রওনক হাসান, আলভী, নিশা ও প্রাণ রায়।

বাসভূমির এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা, কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, দর্শক-শ্রোতা, শুভাকাঙ্ক্ষীসহ, মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি চ্যানেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, প্রাক্তন সভাপতি এ্যাড. মোবারক হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সিডনি আস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহজাদা. বাংলাদেশ আস্ট্রেলিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মেদ মতিউর রহমান খান, দেশ বিদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক নাইম আবদুল্লাহ, বিদেশবাংলা২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেট এর সম্পাদক এম. এ. মতিন, মাসিক মুক্ত মঞ্চের সম্পাদক আম নোমান শামীম, নবধারা নিউজ ডট কমের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, মাসিক আলোকিত আস্ট্রেলিয়ার প্রকাশক আহসানুল হক ইসমাইল, এনটিভি আস্ট্রেলিয়ার সিইও রাশেদ শ্রাবন, বিশিষ্ট লেখক রতন কুন্ড, আস্ট্রেলিয়া আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিকদার, রংধনুর সাংস্কৃতিক সম্পাদক আজাদ আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাসভূমির কর্ণধার নাট্যকার আকিদুল ইসলাম হলের গেটে দাঁড়িয়ে অনুষ্ঠানে আসা সকল দর্শক-শ্রোতাদের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সমগ্র অনুষ্ঠানটির স্পন্সর করেছে অরিজিন ক্রিকেট এবং স্টেটফিল্ড পার্টনার রিয়েল এস্টেট। বিশেষভাবে সহযোগিতা করেছেন মাহিন আবেদিন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com