Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
২:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল-আমিনকে‏

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল-আমিন হোসেনকে । আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু তার বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু ক্যানবেরা থেকেই আল-আমিন হোসেনের ওপর কড়া নজর রাখছিল। ব্রিসবেনে এসেও আল-আমিন […]

অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল-আমিনকে‏
১ মিনিটে পড়ুন |

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল-আমিন হোসেনকে । আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু তার বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু ক্যানবেরা থেকেই আল-আমিন হোসেনের ওপর কড়া নজর রাখছিল। ব্রিসবেনে এসেও আল-আমিন একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় আকসু ব্যাপারটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানায়।বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবির সভাপতি নাজমুল হাসানও অভিযোগের ভিত্তিতে আল-আমিনের ব্যাপারে কঠোর মনোভাবই ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে ঢাকায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো কিছু বলা ঠিক হবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com