Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৭:৪৫ এএম, ৬ ডিসেম্বর ২০১৫

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের বৈঠক

সিডনি প্রেস কাউন্সিলের কার্যালয়ে অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের সাথে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিল আহ্বায়ক কমিটির এক বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের পক্ষে কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডেভিড ওয়েইজব্রোট ও পরিচালক মাইকেল রোজ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক বদরুল আলম সভায় উপস্থিত ছিলেন। পরস্পর সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় বদরুল আলম সম্প্রতি গঠিত অস্ট্রেলিয়া […]

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের বৈঠক
১ মিনিটে পড়ুন |

Australian Press Council

সিডনি প্রেস কাউন্সিলের কার্যালয়ে অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের সাথে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিল আহ্বায়ক কমিটির এক বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের পক্ষে কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডেভিড ওয়েইজব্রোট ও পরিচালক মাইকেল রোজ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক বদরুল আলম সভায় উপস্থিত ছিলেন।

পরস্পর সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় বদরুল আলম সম্প্রতি গঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক কমিটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি এ সময় অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

বৈঠকে প্রফেসর ডেভিড ওয়েইজব্রোট ও পরিচালক মাইকেল রোজ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের কর্মকর্তারা অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলকে অভিনন্দন জানিয়ে আগামীতে সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গিকারও ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com