অনলাইন ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আ হ ম মোস্তফা কামাল আজ ১লা এপ্রিল(বুধবার)সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এসময় তিনি বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে। সে খেলায় চ্যাম্পিয়নদের হাতে […]
অনলাইন ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আ হ ম মোস্তফা কামাল
আজ ১লা এপ্রিল(বুধবার)সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে।
সে খেলায় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা আমার। কিন্তু কেন তা পারলাম না তা সবাই জানেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলাটা হয়েছিল তা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। জায়ান্ট স্ক্রিনে ‘জিতেগা রে জিতেগা ইন্ডিয়া জিতেগা’ দেখে বিষ্ময় প্রকাশ করেছিলাম। পরে বাংলাদেশকে হারিয়ে দেয়ার পরও এ নিয়ে কথা বলেছিলাম আমি। কারণ সবার আগে আমার কাছে আমার দেশ বড়।
তিনি বলেন, নয় মাস পদটিতে থেকে আজ তার অবসান ঘোষণা করছি। এখন থেকে আমি যে বক্তব্য দেবো তা হবে আইসিসি’র সাবেক সভাপতির বক্তব্য।
মুস্তফা কামাল বলেন, আমি তাদের বলেছি, আমি যা বলছি তা ষোল কোটি মানুষের বক্তব্য। আমি তা প্রত্যাহার করবো না, প্রয়োজনে আমি পদত্যাগ করবো।
তিনি আরও বলেন, আইসিসি এবারের বিশ্বকাপের ফাইনালে যে আচরণ করেছে তা সংগঠনের সংবিধানের পরিপন্থি। আমি সংবিধান বিরোধী কোনও সংস্থার সঙ্গে থাকতে পারি না। আইসিসি’র ভেতরে কি হয় তা বিশ্ববাসীকে জানাতেই এই পদত্যাগ।
এসময় শ্রীনিবাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের মানুষের নাম মুখে নিতেও আমার বিবেকে বাধে, কারণ তিনি একজন দুর্নিতিবাজ ব্যক্তি।
বিমানবন্দরে আয়োজিত সংবাদসম্মেলনে এভাবেই বাংলাদেশের প্রতি অবিচারের কথা বলেছেন আইসিসি সভাপতি মোস্তফা কামাল।