Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:১০ পিএম, ২৩ মার্চ ২০১৯

আওয়ামীলীগ সিডনি শাখার সা: সম্পাদক আজাদ ফয়সাল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ও স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি কে এইচ আল আমীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন। এই সময় জননেতা ওবায়দুল কাদের সহেব দেশবাসী সহ সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা […]

আওয়ামীলীগ সিডনি শাখার সা: সম্পাদক আজাদ ফয়সাল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাক্ষাৎ
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ও স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি কে এইচ আল আমীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন।

এই সময় জননেতা ওবায়দুল কাদের সহেব দেশবাসী সহ সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার অসুস্থতার সময় গোটা দেশ এবং প্রবাসীরা তার জন্য যেভাবে দোয়া করেছে তা শুনে তিনি আপ্লুত হয়েছেন এবং তার পূর্ন সুস্থতার জন্য আরও দোয়া প্রার্থনা করেছেন ।

এই সময় তিনি ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভীর সাথে কথা বলেন। অধ্যাপক রিজভী জানান, ওবায়দুল কাদের ভালো আছেন, অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। তার আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভালো আছে। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

ফয়সাল আজাদ সেখানে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের সাথে তার চিকিৎসার বিষয়ে আলোচনা করেন এবং সর্ব শক্তিমান আল্লাহর কাছে আশু রোগমুক্তি কামনা করেন। এই সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মীর্জা, আওয়ামীলীগ নেতা নাইমুজ্জামান মুক্তা, যুবলীগ সিঙ্গাপুর শাখার সহ সভাপতি ফজলুল হক, স্বেচ্ছাসেবক লীগ সিঙ্গাপুর শাখার যুগ্ম সাধারন সম্পাদক সাদাত রাসেল চৌধুরী সহ ওবায়দুল কাদেরের পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com