Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

প্রতিষ্ঠা বার্ষিকী
১১:০০ পিএম, ২৩ জুন ২০১৮

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ২৩ জুন, আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপমহাদেশের রাজনীতিতে প্রায় সাত দশক ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে গণতান্ত্রিক-ভাবে জন্ম নেওয়া এ দলটি। ১৯৪৯ সালে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের যাত্রা শুরু। এবার দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আওয়ামী লীগ আজ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন […]

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

আজ ২৩ জুন, আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপমহাদেশের রাজনীতিতে প্রায় সাত দশক ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে গণতান্ত্রিক-ভাবে জন্ম নেওয়া এ দলটি। ১৯৪৯ সালে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের যাত্রা শুরু।

এবার দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আওয়ামী লীগ আজ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য নিবেদন, সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের স্থায়ী কার্যালয় ভবন উদ্বোধন। ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় ভবন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া আজ বেলা ১১টায় গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, জেলা/মহানগর, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৬৯ বছর পূর্তিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

নবধারাকে শুভেচছায় ফয়সাল
৯ বছর আগে
নবধারার সাথে থাকুন
১২ বছর আগে
প্রতিষ্ঠা বার্ষিকী

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com