Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:১৩ এএম, ২৯ মে ২০১৫

আগামী ৩রা অক্টোবর সিডনি’র ঐতিহ্যবাহী বসন্ত মেলা

বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ সিডনী ইনক এর কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩রা অক্টোবর শনিবার বসন্ত মেলা সিডনি ২০১৫ দিন ধার্য করা হয়েছে। প্রতিবারের মত এবারেও আন্তর্জাতিক ভেন্যু কোগরা’র জুবিলি ওভালে সারাদিনব্যাপী এই মেলা চলবে। আয়োজনে সবকিছুর পাশাপাশি নতুন কিছু আকর্ষণের কথা ভাবছেন আয়োজকরা। অস্ট্রেলিয়া’র স্থানীয় বসন্তকে স্বাগত জানাতে এবং মাল্টি কালচারাল অস্ট্রেলিয়া গড়ে তুলতে […]

আগামী ৩রা অক্টোবর সিডনি’র ঐতিহ্যবাহী বসন্ত মেলা
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ সিডনী ইনক এর কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩রা অক্টোবর শনিবার বসন্ত মেলা সিডনি ২০১৫ দিন ধার্য করা হয়েছে। প্রতিবারের মত এবারেও আন্তর্জাতিক ভেন্যু কোগরা’র জুবিলি ওভালে সারাদিনব্যাপী এই মেলা চলবে।

আয়োজনে সবকিছুর পাশাপাশি নতুন কিছু আকর্ষণের কথা ভাবছেন আয়োজকরা। অস্ট্রেলিয়া’র স্থানীয় বসন্তকে স্বাগত জানাতে এবং মাল্টি কালচারাল অস্ট্রেলিয়া গড়ে তুলতে এই মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ সিডনী ইনক এর সভাপতি কমিটির সম্মানিত সভ্যবৃন্দের সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিগত বছর গুলোর মেলার সন্তোষজনক সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে এবং মেলাতে আগত দর্শনার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দর্শনার্থীদের পছন্দ-অপছন্দের বিষয় গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনাতে উঠে আসে। আয়োজকরা এবারের ২০১৫ বসন্ত মেলা যাতে গত বছরের চাইতেও অনেকাংশে আনন্দঘন, উপভোগ্য এবং আড়ম্বরপূর্ণ হয় সেদিকে যথেষ্ট নযর রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বারের চাইতে পার্কিং এর ব্যবস্থা বাড়ানো, ষ্টেজ পারফর্মেন্স কে আরও আকর্ষণীয় করে তোলা, স্টল হোল্ডারদের আরও সুযোগ-সুবিধা বাড়ানো, মহিলা- পুরুষ দের নামাজের রুমগুলোকে আরও কাছাকাছি দেয়া, সাউন্ড এবং লাইট কে আরও উন্নত করে একটি বসন্ত পরিবেশের সৃষ্টি করতেই
আয়োজকরা অত্যন্ত ব্যস্ত দিন কাটাচ্ছেন। এবারের মেলার দিনটিতে যাতে একটু উষ্ণ আবহাওয়ার থাকে সে কথাটিকে গুরুত্ব দিয়েই অক্টোবর মাসে দিনটি নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com