Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
২:০০ পিএম, ২৩ মার্চ ২০১৯

আজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস’র নির্বাচনে বাংলাদেশি চার প্রার্থী উর্শী, কাজী, রশিদ, জিয়া

আজ ২৩ মার্চ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এর রাজ্য সংসদ নির্বাচন চলছে। বাংলাদেশি চার প্রার্থী মনোনয়ন পেয়েছেন নিউ সাউথ ওয়েলস থেকে। প্রার্থীরা যথাক্রমে সাবরিন ফারুকি উর্শী, জহুরুল কাজী, জিল্লুর রশিদ ভূঁঞা, সৈয়দ আহমেদ জিয়া। সাবরিন ফারুকি উর্শী: লেবার পার্টি (এএলপি):- রাজ্য নির্বাচনের সাবরিন ফারুকি উর্শী উচ্চকক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে বর্তমান বিরোধী দল লেবার পার্টির […]

আজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস’র নির্বাচনে বাংলাদেশি চার প্রার্থী উর্শী, কাজী, রশিদ, জিয়া
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

আজ ২৩ মার্চ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এর রাজ্য সংসদ নির্বাচন চলছে। বাংলাদেশি চার প্রার্থী মনোনয়ন পেয়েছেন নিউ সাউথ ওয়েলস থেকে। প্রার্থীরা যথাক্রমে সাবরিন ফারুকি উর্শী, জহুরুল কাজী, জিল্লুর রশিদ ভূঁঞা, সৈয়দ আহমেদ জিয়া।

সাবরিন ফারুকি উর্শী: লেবার পার্টি (এএলপি):-

রাজ্য নির্বাচনের সাবরিন ফারুকি উর্শী উচ্চকক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে বর্তমান বিরোধী দল লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। উর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অনার্স ও ইউনিভার্সিটি অব নিউ উথ ওয়েলস থেকে মাষ্টারর্স এবং ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব সিডনিতে তিন বৎসর শিক্ষক হিসাবে ছিলেন। ফেডারেল সরকারের ব্যুরো পরিসংখ্যানে তিন বৎসর এবং ফেয়ার ওয়ার্ক কমিশনে পাঁচ বৎসর চাকুরী করেন।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে সাথে প্রায় চার বৎসরের অধিক সময় যাবৎ যুক্ত থাকা সাবরিন ফারুকি উর্শী বলেন, আমি যে সকল স্বেচ্ছাসেবক কাজগুলি করি, তা যদি রাজনীতির ক্ষেত্রও প্রয়োগ করি, তবে বড় মাপের প্লাটফরমের সুযোগ রয়েছে। এছাড়াও সংসদে জনপ্রতিনিধি হিসাবে নীতি নির্ধারক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে।

জহুরুল কাজী: লিবারেল পার্টি:-

জহুরুল কাজী অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে তিনি স্টেট পার্লামেন্ট এমপি পদপ্রার্থী হিসেবে ম্যাকুয়ারীফিল্ড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অস্ট্রেলিয়ার স্টেট নির্বাচনে তিনি দ্বিতীয় কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। তিনি নির্বাচিত হলে উক্ত এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনে আসার কারণ হিসাবে জানিয়েছেন, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা এবং পরবর্তীতে বাংলাদেশি প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করা। তিনি ২০১২ সাল থেকে লিবারেল পার্টির সাথে সম্পৃক্ত রয়েছেন।

জিল্লুর রশিদ ভূঁইয়া: লিবারেল পার্টি:-

নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার নির্বাচনে এমপি পদপ্রার্থী জিল্লুর রশিদ ভূঁঞা লিবারেল পার্টি থেকে
প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ল্যাকেম্বা আসন থেকে তিনি লেবার পার্টির লেবানিজ বংশোদ্ভূত এমপি জিহাদ দিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশের নরসিংদী জেলার রশিদ ভূঁইয়া ল্যাকেম্বার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

সৈয়দ আহমেদ জিয়া: স্বতন্ত্র:-

বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আহমেদ জিয়া স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে স্টেট পার্লামেন্ট ম্যাকুয়ারীফিল্ড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিডনিতে ১৫ বৎসর যাবৎ বসবাস করছেন। চাকুরীতে আছেন কমনওয়েলথ ব্যাংকে। সৈয়দ আহমেদ জিয়া স্বতন্ত্র থেকে ম্যাকুয়ারীফিল্ড আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, কিছু নাগরিক যে কোন দলের বাহিরে এসে ভোট প্রদান করতে চায়। তাই জিয়া তাঁদেরকে সেই সুযোগ করে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com