আজ শুক্রবার বিশ্ব রেডক্রস/ রেডক্রিসেন্ট দিবস। পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ ও রেডক্রিসেন্ট এওয়ার্ড প্রদান। এ বছর দিবসটি পালনের […]
আজ শুক্রবার বিশ্ব রেডক্রস/ রেডক্রিসেন্ট দিবস। পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ ও রেডক্রিসেন্ট এওয়ার্ড প্রদান। এ বছর দিবসটি পালনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘রেডক্রিসেন্ট মৌলিক নীতিমালাই সব কর্মোদ্যোগের প্রেরণা’। রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রধান লক্ষ্য দুর্যোগ ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও সহায়তা প্রদান।
বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু। ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছিল। বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশের সব জেলা সদরে রেডক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন করবে।