: প্রবাসে স্বদেশীদের নিয়ে খনিকের জন্য স্বদেশে ফিরে যাওয়া এবং বগুড়ার স্মৃতিকে পুনঃজীবিত করতে “হামরা বগুড়ার ছোল” স্লোগান নিয়ে পরম আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশে গত ২৯শে আগস্ট সন্ধ্য্যায় লাকেম্বা সিনসিয়র সিটিজেন সেন্টারে বগুড়াসমিতি অস্ট্রেলিয়ার ইনক্ এর সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্মুক্ত থাকায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বগুড়াবাসীসহ প্রবাসী […]
: প্রবাসে স্বদেশীদের নিয়ে খনিকের জন্য স্বদেশে ফিরে যাওয়া এবং বগুড়ার স্মৃতিকে পুনঃজীবিত করতে “হামরা বগুড়ার ছোল” স্লোগান নিয়ে পরম আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশে গত ২৯শে আগস্ট সন্ধ্য্যায় লাকেম্বা সিনসিয়র সিটিজেন সেন্টারে বগুড়াসমিতি অস্ট্রেলিয়ার ইনক্ এর সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্মুক্ত থাকায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বগুড়াবাসীসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, অনলাইন পোর্টাল, পত্রিকার সাংবাদিকগণ এই সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজে উপস্থিত ছিলেন।
অন্যান্য রাজনৈতিক অনুষ্ঠানগুলির মতো তেমন কোন আলোচনা পর্ব না থাকায় এই অনুষ্ঠানটি ছিল এক ব্যাতিক্রম ধর্মী নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা।
নৈশভোজের পর বগুড়ার আঞ্চলিক দলীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা করা হয়। দলীয় সংগীতে অংশগ্রহণ করেন নাসিমা আক্তার নাজু, সামিমা সিদ্দিক, ফারজানা রহমান লিজা, রেজিনা রহিম ফেন্সি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিডনির জনপ্রিয় কন্ঠ শিল্পী অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বডুয়া, অমিয়া মতিন, মামুন হাসান খান।

রবীন্দ্র সংগীত পরিবেশন করেন, সাইদ আশিক সুজন, লালন গীতি নিশাত সিদ্দিক রিপা, একক নৃত্য অর্পিতা সোম ও আতিয়া রহিম, দলীয় নৃত্য অর্পিতা ও তার দল হেনা ও নুযহাত।
বাদ্যযন্ত্রের অক্টোপ্যাডে ছিলেন আলী কাওসার, বেজ গিটারে জামশেদ আলম ঈমন, লিড/হৃদম গিটার তৈমুর রহমান ও সাইফি পল হাসান, ড্রামসে ইফতেখার আলম সোহেল, কিবোর্ডে সাইদ আশিক সুজন ও তবলায় ছিলেন তায়েফ রহমান।
সর্বশেষে সিডনির জনপ্রিয় ব্যান্ড দল স্পর্শ সঙ্গীত পরিবেশন করে। ব্যান্ড দলের ভোকালে ছিল জামশেদ আলম ঈমন, অতিথি শিল্পী কৃষ্টি, তৈমুর রহমান, সাঈদ আশিক সুজন।
অনুষ্ঠানে বগুড়া উপর সংক্ষিপ্ত আলোচনা করেন সমিতির উপদেষ্টা ড: আবদুর রাজ্জাক ও ড: সাজেদুর রহমান। সংক্ষিপ্ত শুভেচ্ছা ব্ক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো: এনায়েতুর রহিম বেলাল।
সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা সিডনির সম্পাদক আনিসুর রহমান, বিদেশবাংলা২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেট এর সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, নবধারা নিউজ ডট কমের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, সিডনিবাসী বাংলার সম্পাদক আবদুল মতিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নির্ময়ালয় তালুকদার নিম ও ফারজানা রহমান লিজা।
