Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:০৭ পিএম, ৩১ মে ২০২০

উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের জন্মদিন আজ (৩১ মে)। সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে এই নন্দিত উপস্থাপক ও নির্মাতার জন্মদিনে তেমন কোনও আয়োজন থাকছে না। আনজাম মাসুদের উপস্থাপনা শুরু হয় ১৯৯৬ সালে বিটিভির প্যাকেজ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজকাল’-এর মধ্যে দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৬ সালের […]

উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
১ মিনিটে পড়ুন |

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের জন্মদিন আজ (৩১ মে)। সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে এই নন্দিত উপস্থাপক ও নির্মাতার জন্মদিনে তেমন কোনও আয়োজন থাকছে না।

আনজাম মাসুদের উপস্থাপনা শুরু হয় ১৯৯৬ সালে বিটিভির প্যাকেজ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজকাল’-এর মধ্যে দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

১৯৯৬ সালের দিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বিদ্যাঙ্গন’ নামে বিটিভির নিজস্ব একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। সেখান থেকেই পথচলা শুরু তার। এরপর ‘এক দুই তিন’, ‘আনন্দমেলা’, ‘আজকাল পরশু’ নামে ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সফলতার সঙ্গে। বিটিভিতে তার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচার হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। এছাড়াও শতাধিক বিজ্ঞাপনে নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছেন তিনি।

তাঁর জন্মদিনে নবধারা নিউজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কোভিড-১৯ এর কারণে জন্মদিনটিতে বিশেষ কোনো আয়োজন রাখছেন না তবে শুভদিনে তিনি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com