পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় তাদের অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের তিন দিনের পর্বে ছিলো- এক্স-ক্যাডেটদের অপরাপর পরিবারের সাথে পরিচিত পর্ব, আড্ডা,পিঠা পর্ব,বারবারকিউ, সাধারন মিটিং,ক্যানবেরাতে বাস ট্যুর, ফটো সেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় ব্যান্ড সোলস সঙ্গীত পরিবেশন করেন সবশেষ দিনটিতে। এভাবেই রাজশাহী ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেটদের প্রথম পুনর্মিলনীর সুন্দর মুহূর্তগুলি কেটে যায়। উল্লেখ্য, বিগত ২০১৫ সালের অস্ট্রেলিয়াতে রাজশাহী ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেটদের প্রতিষ্টিত হয়।