Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

শিরোনাম
৯:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯

একটি প্রেমের গল্প!

সময়টি আরব অঞ্চলে নবী মুহাম্মদের ত্রাস সৃষ্টির সময়। দিকে দিকে ইসলামের ঝাণ্ডা নিয়ে নবী মুহাম্মদের সাহাবীরা ছুটে যাচ্ছে, এবং গোত্রগুলোকে ইসলাম গ্রহণের আহবান জানাচ্ছে। ইসলাম গ্রহণ করলে ভাল, নইলে অপমানিত অবস্থায় নত হয়ে জিজিয়া দাও নতুবা কতল করা হবে। সেইসব তথ্যের রেফারেন্স অন্যত্র দেয়া যাবে, আজকের আলোচনার বিষয়, একটি অতি তুচ্ছ প্রেমের গল্প। আল্লাহ আর […]

একটি প্রেমের গল্প!
২ মিনিটে পড়ুন |

সময়টি আরব অঞ্চলে নবী মুহাম্মদের ত্রাস সৃষ্টির সময়। দিকে দিকে ইসলামের ঝাণ্ডা নিয়ে নবী মুহাম্মদের সাহাবীরা ছুটে যাচ্ছে, এবং গোত্রগুলোকে ইসলাম গ্রহণের আহবান জানাচ্ছে। ইসলাম গ্রহণ করলে ভাল, নইলে অপমানিত অবস্থায় নত হয়ে জিজিয়া দাও নতুবা কতল করা হবে।

সেইসব তথ্যের রেফারেন্স অন্যত্র দেয়া যাবে, আজকের আলোচনার বিষয়, একটি অতি তুচ্ছ প্রেমের গল্প। আল্লাহ আর মুহাম্মদের আগ্রাসী যুদ্ধে যেই গল্পটির কথা কেউ মনে রাখে নি। যেই প্রেমিক আর প্রেমিকার কথা সবার অগোচরেই রয়ে গেছে। যাদের প্রাণ গেছে নবীর ইসলাম প্রচারের উদগ্র বাসনায়, জিহাদের ডামাডোলে।

খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন ইসলামের ইতিহাসে ভয়াবহতম খুনীদের একজন। নৃশংসতায় তার কোন তুলনা ছিল না। তিনি এত কাফের হত্যা করেছেন, যার কোন হিসেবই নেই। এত কাফের গোত্রকে তিনি সমূলে উধাও করে দিয়েছে, এত মানুষ মেরেছেন, যার কারণে তার নাম শুনলেও কাফেরদের এলাকাতে মহিলারা কাঁদতে শুরু করতো বলে শোনা যায়।

সেই খালিদ ইবন ওয়ালিদকে পাঠানো হয়েছিল একটি গোত্রে ইসলামের দাওয়াত দিতে। খালিদের মত নৃশংস নরঘাতককে দেখেই সেই গোত্রের লোকেরা অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পন করে। তাদেরকে বেঁধে ফেলে খালিদ ইবনে ওয়ালিদ হত্যা করতে শুরু করে।

সেই সময়, একটি প্রেমিক যুগলের বর্ণনা পাওয়া যায়। যারা ইসলাম কী, আল্লাহ কী, মুহাম্মদ কী, কিছুই জানতেন না। তাদের ইসলাম কবুল করতে বলা হলে, সেই প্রেমিক ইসলাম আর মুহাম্মদ কী, তা জানেন না বলে তাদের জানান। বা সেইসব বুঝতে তিনি ব্যর্থ হন।

তিনি তার প্রেমিকার প্রেমে এতটাই মগ্ন ছিলেন, এতটাই ভালবাসায় আচ্ছন্ন ছিলেন যে, প্রেমিকাকে একনজর দেখার জন্য এতটাই উদগ্রীব ছিলেন যে, যার সামনে ইসলাম মুহাম্মদ আল্লাহ জিহাদ এমনকি নিজের জীবনটিও তুচ্ছ হয়ে যায়। তিনি মুসলিম সৈন্যদের বলেন, তার প্রেমিকাকে এক নজর দেখতে দিলে মুসলিমরা যা চাইবে, তার সাথে সেটাই করতে পারবে। শুধু একটিবার যেন সে চোখ জুড়িয়ে তার ভালবাসার মানুষটিকে দেখতে পারেন।

তাকে এক নজর দেখার সুযোগ দেয়া হলো। এরপরে তার গর্দান উড়িয়ে দিলো মুসলিম জিহাদি সৈন্যরা, কারণ সে ইসলাম কবুল করে নি। আর সেই মৃতদেহের ওপর কাঁদতে কাঁদতে প্রাণ দিয়ে দিলো তার সেই প্রেমিকা।

আমি জানি না, আল্লাহ মুহাম্মদ আর মুহাম্মদের সৈন্যদের কাছে, এই দুটি সামান্য প্রাণের মূল্য কতটা! যারা একজন আরেকজনকে ভালবেসেছিল, একজন আরেকজনকে একনজর দেখার জন্য মুহাম্মদের জিহাদী সৈন্যদের হাতে জীবন বিলিয়ে দিতেও দ্বিধা করে নি। সত্যি কথা বলতে কি, ঘটনাটি পড়ার পরে আমি চোখের পানি ধরে রাখতে পারি নি। আপনাদের সামনেও তাই তুলে ধরছি।

পুরো ঘটনাটি ইসলামিক সোর্স থেকে পড়ুন এবার। আল হিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। বর্ণনাটি ইবনে ইসহাকের সীরাত গ্রন্থেও পাবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com