Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:৪৫ এএম, ২৫ এপ্রিল ২০২১

একুশে একাডেমী অস্ট্রেলিয়ার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

গত ১১ এপ্রিল (রবিবার) সিডনির বেলমোরস্থ কমিউনিটি সেন্টারে একুশে একাডেমী অস্ট্রেলিয়া বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রওনক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতঃপর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা […]

একুশে একাডেমী অস্ট্রেলিয়ার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
১ মিনিটে পড়ুন |

গত ১১ এপ্রিল (রবিবার) সিডনির বেলমোরস্থ কমিউনিটি সেন্টারে একুশে একাডেমী অস্ট্রেলিয়া বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রওনক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

প্রথমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতঃপর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মুনা মোস্তফার উপস্থাপনায় কবিতা আবৃত্তি, শিশু-কিশোরীদের নৃত্য এবং দেশের গানের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সঙ্গীত পরিবেশন করেন অমিয়া মতিন, অভিজিত বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, সুমীতা দে প্রমুখ। তবলায় সঙ্গত করেন জন্মেজয় রায়।

স্বাধীনতার ৫০ বছর উদযাপন আলোচনায় প্রায় সকল বক্তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বর্ননা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, ড. সুলতান মাহমুদ, ড. কাইউম পারভেজ, নেহাল নেয়ামুল বারী এবং ড. শাখাওয়াৎ নয়ন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com