Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯

ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

গত ১লা সেপ্টেম্বর (রবিবার) সিডনির রকডেলের স্হানীয় রেষ্টুরেন্টে বিএনপি ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান ও এএনএম মাসুমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরুল হক জর্জ, প্রধান বক্তা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি এনামুল হক ভুইয়া, লিয়াকত […]

ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

গত ১লা সেপ্টেম্বর (রবিবার) সিডনির রকডেলের স্হানীয় রেষ্টুরেন্টে বিএনপি ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান ও এএনএম মাসুমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরুল হক জর্জ, প্রধান বক্তা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি এনামুল হক ভুইয়া, লিয়াকত আলী স্বপন, লুৎফুর কবির, ডাঃ আব্দুল ওহাব। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াৎ করেন আবু সাঈদ খুদরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার পক্ষে বক্তব্য রাখেন ফজলুল হক শফিক, নাইম উদ্দিন আহমদ, আবুল হাছান, ইয়াসির আরাফাত সবুজ, মুয়াইমিন খান মিশু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুদরত উল্যাহ লিটন, নাসিম উদ্দিন আহম্মেদ, মোবারক হোসেন, আব্দুল মতিন উজ্জল, সেলিম লিয়াকত, কামরুল ইসলাম, জাসিম, মামুন বেলা, মোঃ কামরুল ইসলাম শামীম, মোঃ খাইরুল কবির পিন্টু, জাকির হুসেন রাজু, জেবল হক জাবেদ, মোহাম্মদ জুমান হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিত করার জন্য দেশমাতাকে জেল আটকিয়ে রাখা হয়েছে। তাঁরা আরো বলেন, আমরা দলের চেয়ারপারসনকে জেলখানায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। বিষয়টি আমাদের জন্য একই সঙ্গে যন্ত্রণার, দুঃখ ও লজ্জার। বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

ডিনারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রাহাত সান্তনু এবং স্বপ্ন ব্যান্ডের মিঠু।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com