স্টাফ রিপোর্টার: আগামী ৫ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় লাকেম্বা লাইব্রেরি হলে অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন উপলক্ষে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। স্টার কিডস এবং সিডনি ফুডসের যৌথ প্রযোজনায় আয়োজিত অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও […]
স্টাফ রিপোর্টার: আগামী ৫ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় লাকেম্বা লাইব্রেরি হলে অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন উপলক্ষে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
স্টার কিডস এবং সিডনি ফুডসের যৌথ প্রযোজনায় আয়োজিত অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এই মোড়ক উন্মোচন ও সংগীত সন্ধ্যায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী রুহুল আমিন এবং তার সহ-ধর্মিনী রুমু রুহুল।
উল্লেখ্য যে, গত ১০ই আগস্ট বাংলাদেশে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রুহুল’র অডিও অ্যালবাম “তুমি বিনে” এর প্রথম মোড়ক উন্মোচিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউজিক লিজেন্ড প্রখ্যাত সুরকার গাজী মাজহারুল আনোয়ার ও প্রখ্যাত সংগীত শিল্পী সৈয়দ আবদুল হাদী। এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
