করোনা ভাইরাস হানিয়াছে ত্রাস মানুষ করিয়া গ্রাস, কাঁপে থরথর বিশ্ব ভূধর করিতেছে হাহুঁতাশ । ধনী দরিদ্র ভদ্র অভদ্র কালো ধলো সব জাতি, দেশ নির্বিশেষ নারী ও পুরুষ আশিশুবৃদ্ধঅতি । পড়িতেছে ঢলে মরনের কোলে প্রতিদিন শতশত, নিরুপায় আজ হায়রে মানুষ নিরস্র যোদ্ধার মত, যুদ্ধক্ষেত্রে ! চিকিৎসক আর গবেষক মিলে পরীক্ষা নিরীক্ষা শত, কোথা হাতিয়ার খুঁজে ফিরে […]
করোনা ভাইরাস হানিয়াছে ত্রাস মানুষ করিয়া গ্রাস, কাঁপে থরথর বিশ্ব ভূধর করিতেছে হাহুঁতাশ ।
ধনী দরিদ্র ভদ্র অভদ্র কালো ধলো সব জাতি, দেশ নির্বিশেষ নারী ও পুরুষ আশিশুবৃদ্ধঅতি ।
পড়িতেছে ঢলে মরনের কোলে প্রতিদিন শতশত, নিরুপায় আজ হায়রে মানুষ নিরস্র যোদ্ধার মত, যুদ্ধক্ষেত্রে !
চিকিৎসক আর গবেষক মিলে পরীক্ষা নিরীক্ষা শত, কোথা হাতিয়ার খুঁজে ফিরে বার কত দিন হবে গত !
উন্নয়ন আজ চরম শিখরে তবুও নিরূপায় হয়ে, মানব জাতি হয় গৃহবন্দী ক্ষুদ্রাতি করোনার হাতে ।
নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে যারা মোড়ল অবনী’পর, শাসনের বেড়ে শোষন করিয়া প্রকাশিল তোড়জোড় ।
দেখেনা তাহারা আঁখি বুঝি হারা, উচ্চৈঃধড়েই ভার, সহসাই আজ পদতলে তারা ক্ষুদ্রাতি করোনার ।
হেরিতেছে যারা আপনবয়ব, বুঝিতেছে পরিবেশ, চিনিতে পারেনা আপনেরে যারা, তবে চিনিবে কেমনে ঈশ?
মানুষ আমরা উৎপত্তি কোথা, কোথা হবে যবনিকা ? ভুলিয়া গিয়াছি সৃষ্টিকর্তা, ভুলিয়াছি কৃতজ্ঞতা ।
কোন মহাশক্তিধর বিশ্বপাটে আজ, সাধ্য করে মোকাবেলা ? বিশ্বপতি চেয়ে দেখে খড়স্রোতে ভাসে, মাল্লাহীন এক ভেলা ।
কান্ডারী সব গুটায়ে হস্ত তাকায় মলিন মুখে, ধনী ও গরীব নাই ভেদাভেদ সকলেই সমদুঃখে।
২২শেএপ্রিল ২০২০ খৃঃ, সিডনি।