Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৫:১১ এএম, ৪ অক্টোবর ২০২১

করোনা সংকটে সিডনিতে খাদ্যসামগ্রী বিতরণে নবধারা অ্যাসোসিয়েশন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সর্বত্রই অসহায় হয়ে পরেছে সাধারণ নিরীহ জনগণ। করোনা ভাইরাস সংকটে সমস্যাগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি। কোভিড-১৯ ক্রাইসিসে আজ ৩রা অক্টোবর রবিবার সিডনির ল্যাকান্বা এলাকার সামনে থেকে নবধারা অ্যাসোসিয়েশনের সদস্যরা প্যাকেটসামগ্রী তুলে দেন সমস্যাগ্রস্থ মানুষদের মাঝে। উপকরণ হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল চাউল, তৈল, পাস্তা, বিস্কুট, বিন, ফল, পিয়াজ […]

করোনা সংকটে সিডনিতে খাদ্যসামগ্রী বিতরণে নবধারা অ্যাসোসিয়েশন
১ মিনিটে পড়ুন |

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সর্বত্রই অসহায় হয়ে পরেছে সাধারণ নিরীহ জনগণ। করোনা ভাইরাস সংকটে সমস্যাগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি।

কোভিড-১৯ ক্রাইসিসে আজ ৩রা অক্টোবর রবিবার সিডনির ল্যাকান্বা এলাকার সামনে থেকে নবধারা অ্যাসোসিয়েশনের সদস্যরা প্যাকেটসামগ্রী তুলে দেন সমস্যাগ্রস্থ মানুষদের মাঝে। উপকরণ হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল চাউল, তৈল, পাস্তা, বিস্কুট, বিন, ফল, পিয়াজ টোনা, মিল্ক ও আলু ইত্যাদি।

নবধারা অ্যাসোসিয়েশনের ‘হ্যান্ড ফর সাপোর্ট’ প্রোগ্রামের সভাপতি আবুল কালাম আজাদ খোকনসহ উপস্থিত ছিলেন লুৎফর কবীর, ড. ফয়জুল আজীম, বেলাল হোসাইন, আসাদ জামান, আল মামুন, বাবু আসওয়াদ, আবিদা আসওয়াদ, লিপি আক্তার, নুসাইবাহ, আকিব, ফয়জুন নাহার পলি, জিনাফ ও দিলারা জামান। এছাড়াও এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ।

উল্লেখ্য যে, নবধারা অ্যাসোসিয়েশন ও নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম সফল ভাবে পরিচালনা করে আসছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com