Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
১০:০৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৪

টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নেই আরাফাত সানি!

বিশেষ সংবাদদাতা : সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে পেয়েছেন ২৯টি উইকেট। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় আসরে সর্বাধিক উইকেট শিকারের পুরস্কারও পেয়েছেন আরাফাত সানি। টি-২০ ম্যাচ দিয়ে হয়েছে আন্তর্জাতিক অভিষেক এই বাঁ হাতি স্পিনারের। চট্টগ্রামে অনুষ্ঠিত ২টি টি-২০ ম্যাচে মাত্র ২৫ রানে শিকার করেছেন ৩ উইকেট। বাংলাদেশ বোলারদের মধ্যে গড়ই (৮.৩৩) বলুন, কিংবা ইকোনমি (৫.০০), […]

টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নেই আরাফাত সানি!
৩ মিনিটে পড়ুন |

বিশেষ সংবাদদাতা : সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে পেয়েছেন ২৯টি উইকেট। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় আসরে সর্বাধিক উইকেট শিকারের পুরস্কারও পেয়েছেন আরাফাত সানি। টি-২০ ম্যাচ দিয়ে হয়েছে আন্তর্জাতিক অভিষেক এই বাঁ হাতি স্পিনারের। চট্টগ্রামে অনুষ্ঠিত ২টি টি-২০ ম্যাচে মাত্র ২৫ রানে শিকার করেছেন ৩ উইকেট। বাংলাদেশ বোলারদের মধ্যে গড়ই (৮.৩৩) বলুন, কিংবা ইকোনমি (৫.০০), তিনিই সবার উপরে। অথচ, রাজ্জাকের ইনজুরি জনিত শুন্যতায় নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন যিনি, সেই আরাফাত সানিকেই বিবেচনা করেনি নির্বাচকমন্ডলী টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে!  তাকে বিবেচনা না করার কারন হিসেবে প্রধান নির্বাচক ফারুক আহমেদের যুক্তি-‘ আরাফাত সানি সবাইকে মুগ্ধ করেছে। ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছে। তবে দলে ভারসাম্যের প্রয়োজনে সে বাদ পড়েছে।’ টি-২০ তে অভিষেকের পর ওয়ানডে অভিষেকের প্রতীক্ষায় যে ছেলেটি, এ সংবাদ তার জন্য দু: সংবাদই বটে।
ইনজুরির কারনে টি-২০ সিরিজ মিস করার পর ওয়ানডে সিরিজেও দলের বাইরে অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজ। তবে টি-২০ ফরমেটের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারী বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজকে  রেখেই  টি-২০ স্কোয়াড ঘোষনা করেছে নির্বাচকমন্ডলী। চট্টগ্রামে সর্বশেষ টি-২০ ম্যাচে অভিষিক্ত হওয়া তরুন সাব্বির রহমান রুম্মানকে ১৫ জনের স্কোয়াডে রেখেছেন তারা। সর্বশেষ টি-২০ সিরিজে দারুন ব্যাটিংয়ে আস্থা অর্জন করায় আনামুল বিজয় হয়েছেন বিবেচ্য টি-২০ স্কোয়াডে। ভাগ্যটা সুপ্রসন্ন মুমিনুলের। চট্টগ্রাম টেস্ট ড্র’এর নায়ক এই মিডল অর্ডার সর্বশেষ টি-২০ সিরিজের দলে থেকেও খেলতে পারেননি একটি ম্যাচও। অথচ, নির্বাচকদের চোখে যে ছেলেটি ক’দিন আগেও সংক্ষিপ্ততর ভার্সনে অপাংক্তেয়, তিনিই কি না টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে অটোমেটিক চয়েস!
টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে এই প্রথম থাকার সুযোগ পেলেন আনামুল বিজয়, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মান, সোহাগ গাজী এবং আল আমিন। ২০১২ টি-২০ স্কোয়াডের খেলোয়াড় আবুল হাসান রাজু, ইলিয়াস সানি, জহুরুল অমি, জুনায়েদ সিদ্দিকী, শফিউল ইসলাম, জিয়াউর রহমান এবং আশরাফুলের জায়গা হয়নি ২০১৪ টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে। সর্বশেষ টি-২০ সিরিজে দূর্দান্ত এক ক্যাচে পেস বোলিং অল রাউন্ডার ফরহাদ রেজা টানা ২টি টি-২০ স্কোয়াডে পেয়েছেন জায়গা।
তরুন এবং অভিজ্ঞদের সমাবেশে দলটি গড়া হয়েছে তা জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ-‘ ছেলেদের দলটি অভিজ্ঞ এবং তারুন্যের সমাবেশ। বিশ্ব ক্রিকেটের বড় আসর বলেই অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেই সাথে আমরা মুুিমনুল, রুম্মানদের মতো তরুনদের সুযোগ দিতে চাই। কারন তারা সংক্ষিপ্ততর ভার্সনের ক্রিকেটে তাদের সামর্থ মেলে ধরতে পারবে।’
তিন পেস বোলারের সঙ্গে একজন সিমিং অল রাউন্ডার থাকায় দলটির বোলিং গভীরতা আছে বলে মনে করছেন তিনি। তবে দলের মুল শক্তি স্পিন,সেটাই মনে করছেন ফারুক-‘এই দলটির বোলিং গভীরতা যথেস্ট। তিন পেস বোলারের সঙ্গে আছে সিমিং অল রাউন্ডার। আমাদের কন্ডিশনে স্পিন হবে মূল শক্তি। সাকিব,রাজ্জাক এবং সোহাগ গাজী থাকায় বোলিংয়ে বৈচিত্র থাকছে।’ এই দলটিকে দারুন ফিল্ডিং সাইড মনে করছেন তিনি-‘সম্প্রতি টি-২০ সিরিজে যে দৃস্টান্ত রেখেছে, তাতে এই দলটি অসাধারন ফিল্ডিং সাইড বলে বিশ্বাস করি আমি।’
গতকাল একই সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৪ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী স্কোয়াডও ঘোষনা করেছে বিসিবি। তবে নারী স্কোয়াডের অধিনায়ক হিসেবে সালমা খাতুনের উপর আস্থা রেখেছে বিসিবি। নারী স্কোয়াডে সহ-অধিনায়ক নির্বাচিত করা হলেও পুরুষ স্কোয়াডে কাউকে সহ-অধিনায়ক করা হয়নি!
বাংলাদেশ পুরুষ টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
মুশফিকুর রহিম (অধিনায়ক) তামীম ইকবাল, আনামুল বিজয়, সামছুর রহমান শুভ, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মাহামুদুল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
বাংলাদেশ নারী টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
সামলা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, ফারজানা হক, আয়েশা রহমান, লতা মন্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমিন আক্তার, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কুবরা, সোহেলী আক্তার, শামীমা সুলতানা ও শায়লা শারমীন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com