Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৭ জুলাই ২০১৮

ড. স্বপন পালের সিডনিতে পরিবেশগত এওয়ার্ড প্রাপ্তি

ড. স্বপন পাল ২০১৮ সালের সিডনিতে প্যারামাঠা কাউন্সিলের অধীনে পরিবেশগত এওয়ার্ড লাভ করেছেন। গত ৫ই জুন সিডনির প্যারামাঠা পার্কের পুরাতন গর্ভনার হাউস এ এওয়ার্ড হাতে তুলে দেন সিটি মেয়র এন্ডু উইলসন। এ বৎসর আটটি ক্যাটাগরিতে এন,এস,ডব্লিউ’র প্যারামাঠা কাউন্সিল থেকে এই সন্মাননা প্রদান করা হয়। তিনি পেশায় একজন পরিবেশ বিজ্ঞানী। তিনি ‘ক্লিন আপ অষ্ট্রেলিয়া’র সাথে ২০ […]

ড. স্বপন পালের সিডনিতে পরিবেশগত এওয়ার্ড প্রাপ্তি
১ মিনিটে পড়ুন |

ড. স্বপন পাল ২০১৮ সালের সিডনিতে প্যারামাঠা কাউন্সিলের অধীনে পরিবেশগত এওয়ার্ড লাভ করেছেন। গত ৫ই জুন সিডনির প্যারামাঠা পার্কের পুরাতন গর্ভনার হাউস এ এওয়ার্ড হাতে তুলে দেন সিটি মেয়র এন্ডু উইলসন। এ বৎসর আটটি ক্যাটাগরিতে এন,এস,ডব্লিউ’র প্যারামাঠা কাউন্সিল থেকে এই সন্মাননা প্রদান করা হয়।

তিনি পেশায় একজন পরিবেশ বিজ্ঞানী। তিনি ‘ক্লিন আপ অষ্ট্রেলিয়া’র সাথে ২০ বৎসর স্বেচ্ছাসেবক কাজ করে আসছেন। আর এই ক্লিন আপ অষ্ট্রেলিয়ার ভলেন্টারী কাজের উপর ভিত্তি করেই এওয়ার্ড লাভ করেন স্বপন পাল। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পরিবেশ ভলেন্টারীগণ, আয়োজক, মিডিয়া ও বিভিন্ন কর্মকর্তাগন।

ড. স্বপন পাল অষ্ট্রেলিয়াতে একুশে একাডেমির সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বাংলা প্রসার কমিটির দুটি মেয়াদে দুইবার প্রেসিডন্ট ছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি পূজা ও সংস্কৃতিরও সাবেক প্রেসিডেন্ট।

এওয়ার্ড প্রাপ্তির পর ড. স্বপন পাল তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সিডনির বাংলাদেশী কমিউনিটিতে এ স্বীকৃতি সিডনির সকল সংগঠন ও কমিউনিটি কর্তাদের উদ্যোমী হতে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজনের জন্য তিনি প্যারামাঠা কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান। তার এ সম্মান প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছেন।

উল্লেখ্য যে, বিশ্ব পরিবেশ দিবস ছিল ৫ই জুলাই। আর এই দিবসকে সামনে রেখেই কাউন্সিলের মহৎ আয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com