গত ৪ঠা নভেম্বর ২০১৮ সন্ধ্যায় সিডনির একটি স্হানীয় রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে অষ্ট্ৰেলিয়া পোস্ট কর্তৃক মুদ্রিত বিশেষ ডাকটিকেট উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অষ্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতানেত্রীদের সমন্বয়ে গঠিত “প্রজন্ম ছাত্রদল, অষ্ট্রেলিয়া” এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে আগত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংসদের […]
গত ৪ঠা নভেম্বর ২০১৮ সন্ধ্যায় সিডনির একটি স্হানীয় রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে অষ্ট্ৰেলিয়া পোস্ট কর্তৃক মুদ্রিত বিশেষ ডাকটিকেট উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অষ্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতানেত্রীদের সমন্বয়ে গঠিত “প্রজন্ম ছাত্রদল, অষ্ট্রেলিয়া” এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে আগত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংসদের নেতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটির নেতারা বক্তব্যে জন্মদিনের শুভেচ্ছা বানীতে বরেণ্য নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানটি হাবিবের উপস্থাপনায় প্রথমে কোরআন তেলায়েত দিয়ে শুরু পরে বাংলাদেশের ও অষ্ট্ৰেলিয়ার জাতীয় সংগীত এবং “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গানটি মধ্যদিয়ে শুরু হয়। উক্ত সভায় ড. নার্গিস বানুর স্বাগত বক্তব্যের পর ডা: আবদুল ওয়াহাব, আরিফুল হক আরিফ, মো লুৎফুল কবীর, মো হায়দার আলী, একেএম মনজুর ওল আলম, মো আবুল হাসান, সোহেল মাহমুদ ইকবাল, মোঃ ফরিদ মিয়া, সাদাত সামাদ, মো জাকির আলম, আশরাফুল আলম রনি, সাবেকুন নাহার, মিতা কাদরী, ইয়াসমিন আরাফাত অপু, আবু সালেহ বুলবুল, তারেক রহমান, নীতু, হাবিবুর রহমান হাবিব, মনসুর খালিদ, মিজানুর রহমান সুমন, রাকিবুল আলম মিয়া, আবু সাইদ, তানভীর আলম রিয়াদ ও সাইমনসহ আগত সবাই তাদের নেত্রীর শর্তহীন মুক্তিসহ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের মুক্তির জন্য জোড়ালো দাবি উত্থাপন করেন।
বক্তব্যের শেষে রংগীন কাগজে মোড়ানো বরেণ্য নেতা জনাব তারেক রহমানের ছবিসহ এক ডলার মূল্যের ডাকটিকেট টিকেটের
মোরক উম্মোচন করা হয়। আর সেই ডাক টিকেট সংগ্রহ করার জন্য উপস্থিত সবাই হুমরি খেয়ে পড়ে।
ডাকটিকেট উম্মোচনের এঈ অনুষ্ঠানে স্বাধীন কন্ঠ পত্রিকার সাংবাদিক জনাব মিজানুর রহমান, স্বদেশ বার্তার সাংবাদিক জনাব আওয়াল খান এবং ভয়েস্ অব বাংলাদেশ রেডিওর সাংবাদিক ড. নার্গিস বানু উপস্থিত ছিলেন। সবশেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।