Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:৩১ এএম, ১১ মার্চ ২০২১

তিন সাহসী নারীকে বিজয়িনী সম্মাননা দিলো ডাবর আমলা

সম্প্রতি ডাবর আমলার উদ্যোগে তিন সাহসী নারীকে বিজয়িনী হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় সমাজের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। তিন সাহসী নারী হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া হাসান, সাংবাদিক মাহমুদা মৌমিতা ও চিকিৎসক জাকান্তা ফাইকা। তারা প্রত্যেকেই অদম্য সাহস ও ইচ্ছাশক্তির মাধ্যমে এগিয়ে আসেন নিজ নিজ জায়গা থেকে। সামিয়া […]

তিন সাহসী নারীকে বিজয়িনী সম্মাননা দিলো ডাবর আমলা
২ মিনিটে পড়ুন |

সম্প্রতি ডাবর আমলার উদ্যোগে তিন সাহসী নারীকে বিজয়িনী হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় সমাজের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

তিন সাহসী নারী হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া হাসান, সাংবাদিক মাহমুদা মৌমিতা ও চিকিৎসক জাকান্তা ফাইকা।
তারা প্রত্যেকেই অদম্য সাহস ও ইচ্ছাশক্তির মাধ্যমে এগিয়ে আসেন নিজ নিজ জায়গা থেকে।

সামিয়া হাসান ১৬৭টি পরিবারের পাশে দাঁড়ান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাহমুদা মৌমিতা তুলে নিয়েছেন কিছু আর্থিকভাবে অসচ্ছল পরিবারের দায়িত্ব। অন্যদিকে সপ্তাহে প্রায় ৬৪ ঘণ্টা সময় করোনা আক্রান্ত রোগীদের সেবায় অতিবাহিত করেছেন ডা. ফাইকা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাবর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি কে দাস, হেড অব মার্কেটিং তালাত রহিম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু ওবায়দা ইমন সহ আরও অনেকে।

কান্ট্রি ডিরেক্টর বি কে দাস বলেন, ‘শুধু মাত্র নারী দিবসেই না, নারীর প্রতি আমাদের সম্মান অটুট থাকবে সারা বছর।

আমাদের আশে পাশের সব নারীর অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ’
হেড অব মার্কেটিং তালাত রহিম বলেন, ‘সমাজে অগ্রগতি নিশ্চিত করার সবচেয়ে সহজ পথ নারীর সমঅধিকার নিশ্চিত করা। আমাদের মনে রাখতে হবে নারীর প্রতি সম্মান দেখানো কোন বিশেষ কিছু না বরং এটাই তার প্রাপ্য। ’

সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু ওবায়দা ইমন জানান, আমরা বিশ্বাস করি সামনে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, যা ভেতর থেকে আসে। ডাবর আমলা যেমন চুলকে শক্তিশালী করে ভেতর থেকে, তেমনি ভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নারী পুরুষ সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে ভেতর থেকে।
ডাবর আমলার এই উদ্যোগ বাংলাদেশের নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাবর আমলার তিন বিজয়িনী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com