‘নারী সর্ব জয়া’ স্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর সন্ধ্যায় সিডনির ল্যাকান্বাস্থ লাইব্রেরি মিলনায়তনে ত্রিমাত্রা ইনকের আয়োজনে অস্ট্রেলিয়া এচিভমেন্ট নাইট অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ছোট্টমনি অদ্রিতা রহমান ও রোহান রহমান। এরপর ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনকের সভাপতি শিরিন আক্তার মুন্নির শুভেচ্ছা বক্তব্য দেন। পরে মঞ্চে সিডনির গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো […]
‘নারী সর্ব জয়া’ স্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর সন্ধ্যায় সিডনির ল্যাকান্বাস্থ লাইব্রেরি মিলনায়তনে ত্রিমাত্রা ইনকের আয়োজনে অস্ট্রেলিয়া এচিভমেন্ট নাইট অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ছোট্টমনি অদ্রিতা রহমান ও রোহান রহমান। এরপর ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনকের সভাপতি শিরিন আক্তার মুন্নির শুভেচ্ছা বক্তব্য দেন।
পরে মঞ্চে সিডনির গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। একে একে মঞ্চে আসেন ফেডারেল লেবার সংসদ সদস্য টনি বার্ক, শক্তি সংগঠনের সভাপতি সাবরিন ফারুকী ও বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ রাশেদুল হক। ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক ‘ঈদ মেলা’ আয়োজনের কাজের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ত্রিমাত্রা সংগঠনের সভাপতি শিরিন আক্তার ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন।
এরপর নতুন প্রজন্ম নিয়ে নৃত্যকলা ডান্স স্কুল এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ছিল। যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই নৃত্য শিল্পীদেরকে মূহুর্মূহু করতালির মাধ্যমে ধন্যবাদ জানান উপস্থিত সকল অতিথিরা। নৃত্য পরিচালনায় ছিলেন শাহীন আক্তার স্বর্ণা। নৃত্য পরিবেশন করেন সাদিয়া, আরিয়ানা, সারিয়া, অঙ্গনা, আদ্রিতা এবং তাভিসা।

প্রবাসে পারিবারিক ব্যস্ততার পরও ব্যবসা, চিকিৎসা, শিল্পকলা ও মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য ৬ নারী উদ্যোক্তাকে ‘বিশেষ সম্মানা পুরস্কার’ প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন- ডাক্তার আঞ্জুমান বেগম, ড. সাবরিন ফারুকী, রেষ্টুরেন্ট ব্যবসায়ী সুমি আক্তার, সংগীতশিল্পী রোকসানা, মিডিয়া ব্যক্তিত্ব রাহেলা আরেফিন, ব্যবসায়ী দীপ্তি পাল চৌধুরী।
সবশেষে সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা সমাপনী বক্তব্যে ত্রিমাত্রার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা করেন এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন বাবুকে সাথে নিয়ে ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার আগামী প্রকল্প ‘ঈদ সংখ্যা ২০২০’ এর ঘোষণা দেন এবং মোড়ক উন্মোচন করেন।