Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১:১২ এএম, ১০ ডিসেম্বর ২০২১

ধূমপানমুক্ত দেশ গড়তে মহাপরিকল্পনা নিউজিল্যান্ডের

গোটা একটি প্রজন্মকে ধূমপানমুক্ত হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড৷ বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না৷ ধূমপানবিরোধী নতুন পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ডের সরকার৷ আগামী বছরই সেটি আইন হিসেবে পাস হতে পারে, যা বাস্তবায়ন হলে এখনকার শিশুরা ভবিষ্যতে ধূমপানের সুযোগই পাবে না৷ দেশটির সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা […]

ধূমপানমুক্ত দেশ গড়তে মহাপরিকল্পনা নিউজিল্যান্ডের
২ মিনিটে পড়ুন |

গোটা একটি প্রজন্মকে ধূমপানমুক্ত হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড৷ বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না৷

ধূমপানবিরোধী নতুন পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ডের সরকার৷ আগামী বছরই সেটি আইন হিসেবে পাস হতে পারে, যা বাস্তবায়ন হলে এখনকার শিশুরা ভবিষ্যতে ধূমপানের সুযোগই পাবে না৷

দেশটির সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এই পরিকল্পনা নিয়ে টুইটারে লিখেছেন, ‘‘ধূমপানমুক্ত ২০২৫ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধকরণসহ আমরা সাহসী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবো৷”

কীভাবে বাস্তবায়ন হবে

বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছরের নীচের সবার জন্য সিগারেট আইনত নিষিদ্ধ৷ কিন্তু ২০২৭ সাল থেকে বয়সের এই সীমা ক্রমাগত বাড়তে থাকবে৷ এভাবে এখন যাদের বয়স ১৪ বছর তারা কখনোই আর সিগারেট কেনার বৈধতা পাবে না৷ হিসাব করলে দেখা যাবে ৬৫ বছর পরে যারা সিগারেট কিনতে যাবেন, তাদের বয়স হতে হবে ৮০ বছর৷ তবে সরকার মনে করছে এতদিনও অপেক্ষা করতে হবে না, তার কয়েক যুগ আগেই নিউজিল্যান্ড ধূমপানমুক্ত দেশে পরিণত হবে৷

তামাকের খুচরা বিক্রয়ে বিশ্বে সবচেয়ে কড়াকড়ি আরোপ করা দেশের মধ্যে ভূটানের পরেই রয়েছে নিউজিল্যান্ড৷ সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের উপর উচ্চ কর আরোপ করা হয়েছে দেশটিতে৷ অন্য দেশের তুলনায় সেখানে ধূমপায়ীর হার তাই এমনিতেই কম৷

বর্তমানে দেশটির ১৫ বছরের বেশি বয়সিদের মধ্যে ধূমপায়ীর হার ১১ দশমিক ছয় শতাংশ৷ তবে প্রতিদিন ধূমপান করেন নয় শতাংশ মাত্র৷ ২০২৫ সালের মধ্যে এই হার পাঁচ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার৷ এজন্য পরিকল্পনা অনুযায়ী তামাকজাত পণ্য বিক্রির উপর আরো কড়াকড়ি আরোপ করা হবে৷ বেঁধে দেয়া হবে নিকোটিনের মাত্রাও৷

তামাকমুক্ত প্রজন্ম গড়ার এই আইনটি আগামী বছরের জুনে সংসদে পেশ করার কথা রয়েছে৷ ২০২২ সালের শেষের দিকে এর বাস্তবায়ন শুরু করতে চায় সরকার৷

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com