Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯

নাগরিক সন্ধ্যায় অংশ নিতে সিডনি আসছেন জাফর ইকবাল ও ইয়াসমীন হক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক SUST Alumni Australia এর আমন্ত্রনে নাগরিক সন্ধ্যায় অংশ নিতে সিডনি আসছেন। এই উপলক্ষ্যে গত ১১ এপ্রিল ২০১৯ রাত ৯টায় ল্যাকেম্বার রেইন ফরেস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রাঞ্জল ও ব্যতিক্রমী এক মতবিনিময় সভা। স্থানীয় কবি, লেখক, শিল্পী, […]

নাগরিক সন্ধ্যায় অংশ নিতে সিডনি আসছেন জাফর ইকবাল ও ইয়াসমীন হক
নিউজ ডেস্ক
৩ মিনিটে পড়ুন |

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক SUST Alumni Australia এর আমন্ত্রনে নাগরিক সন্ধ্যায় অংশ নিতে সিডনি আসছেন।

এই উপলক্ষ্যে গত ১১ এপ্রিল ২০১৯ রাত ৯টায় ল্যাকেম্বার রেইন ফরেস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রাঞ্জল ও ব্যতিক্রমী এক মতবিনিময় সভা। স্থানীয় কবি, লেখক, শিল্পী, সাংবাদিক, মাসিক পত্রিকার সম্পাদকবৃন্দ ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সিডনির নাগরিক সন্ধ্যার সমন্বয়ক সালেহ আহমেদ জামী প্রথমেই SUST Alumni Australia কে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বনামধন্য এই শিক্ষাবিদ দম্পতিকে সিডনিবাসী বাঙালিদের আঙিনায় নিয়ে আসছেন জন্য। তিনি আরো জানান যে, প্রশান্ত পাড়ের অসংখ্য মানুষ অধীর অপেক্ষা করছে গুণী এই মানুষদের সানিধ্য লাভের আশায়। আয়োজকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন SUST Alumni Australia’র প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সায়েম মোর্শেদ লিপু, SUST Alumni Australia’র এনামুল কবির খান সুদান। তাঁরা উভয়েই আসন্ন এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি সহৃদয় সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ের এক পর্যায়ে অনুষ্ঠানের পরিচালকমন্ডলী ও ব্যবস্থাপকদের মধ্যে Remians Australia’র প্রেসিডেন্ট ডাঃ একরাম চৌধুরী অনুষ্ঠানকে ঘিরে তাঁর আত্মবিশ্বাস ও আস্থার কথা জানান এবং Remians Australia’র সাধারণ সম্পাদক পলাশ বসাক সার্বিক আয়োজনের রূপরেখা সুচারুরূপে উপস্থাপন করেন।

এর অব্যবহিত পরেই সিডনির নাগরিক সন্ধ্যার পরিবেশক ও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক “প্রভাত ফেরী”র সম্পাদিকা শ্রাবন্তী কাজী এই অনুষ্ঠানের স্পনসর হতে পেরে SUST Alumni Australia কে ধন্যবাদ জানান। মত বিনিময় সভায় অংশ নিয়ে প্রভাত ফেরীর সম্পাদিকা এবং অস্ট্রেলেসিয়ান ইন্টারন্যাশনাল একাডেমীর ডিরেক্টর শ্রাবন্তী কাজী আশরাফী বলেন যে, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা জনাব কাজী জাকির হাসান যিনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক পেয়েছিলেন, ছিলেন অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা যিনি সম্মুখ যুদ্ধে উনার একটা পা হারান। তিনি একাধারে ছিলেন বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা এবং আগামী প্রজন্মকে এই চেতনার দ্বারা অনুপ্রানিত করাই হচ্ছে আমার দায়িত্ব এবং স্বপ্ন। বাংলাদেশে যে কয়জন বুদ্ধিজীবি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে ডঃ মুহাম্মদ জাফর ইকবাল অন্যতম। স্যার আমাদের এই প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিবেন এটাই আমাদের প্রত্যাশা। এই আয়োজনের সাথে প্রভাত ফেরী যুক্ত হতে পেরেছে বলে আমি গর্বিত। আমি এই নাগরিক সন্ধ্যা সফল করার জন্য সবার সহযোগীতা কামনা করছি। ।

মূল আয়োজনের ক্যাটারিং পার্টনার ও অন্যতম পৃষ্ঠপোষক “রেইন ফরেস্ট” রেস্টুরেন্টের কর্ণধারদের প্রতিনিধি মিরাজ হোসেন তাঁর বক্তব্যে এ ধরণের প্রগতিশীল এবং ব্যতিক্রমী আয়োজনের পাশে থাকতে পেরে গৌরবান্বিত বোধ করছেন বলে জানান। উপস্থিত সকলকে অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয় অবহিত করেন Remians Australia’র ভাইস প্রেসিডেন্ট এবং গর্বিত SUSTian মোঃ সাজ্জাদ সিদ্দিকী।

এরপরের প্রাণবন্ত প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন বাংলা-সিডনি ডটকমের সম্পাদক আনিসুর রহমান, মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শামীম আল নোমান, প্রশান্তিকার সম্পাদক আতিকুর রহমান শুভ, স্বদেশ বার্তা ও বাংলা কথার সম্পাদক আউয়াল খান, নবধার নিউজের সম্পাদক ও দেশ-বিদেশ পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ খোকন ও সময় টিভি’র সিডনি প্রতিনিধি ও প্রবাসবাংলা ডটকম এর সম্পাদক আমিনুল ইসলাম রুবেলসহ উপস্থিত আরো অনেকেই। আয়োজকদের প্রতিনিধিরা সুনিপুণ সদুত্তরের মাধ্যমে উপস্থিত সকলকে জানিয়ে রাখেন প্রানবন্ত এক উপস্থাপনা নিয়ে তাঁরা হাজির হবেন ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হককে সাথে নিয়ে ২৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৫টায় Bryan Brown Theater এ।

আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠানটির জন্য কোন প্রবেশ মূল্য রাখা হয়নি। সীমিত আসন সংখ্যার জন্য অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহীদের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে আমন্ত্রন পত্র পাঠানো হবে এবং তারাই শুধু অনুষ্ঠানে প্রবেশধিকার পাবেন । অনুষ্ঠান স্হলে কোন প্রবেশ পত্র/আমন্ত্রন পত্র পাওয়া যাবে না। তাই আগ্রহীদের অনুষ্ঠানের পূর্বেই আমন্ত্রন পত্র সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। পরিচ্ছন্ন ও সংযুক্ত এই প্রেস কনফারেন্স শেষ হয় প্রভাত ফেরী পত্রিকার প্রকাশক ও Remian সোলায়মান আশরাফী দেওয়ান দানি’র ধন্যবাদ জ্ঞাপনসহ শুভেচ্ছা বক্তব্যে এবং মজাদার নৈশভোজে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com