Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

নেপালের ভয়াবহ ভূমিকম্পে অস্ট্রেলিয়ান নাগরিক রেনু ফটেডার নিহত

অনলাইন ডেস্কঃ গত শনিবারের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিহতের সংখ্যা এর মধ্যে তিন হাজার সাতশতে ছাড়িয়েছে। তাঁদের মধ্যে মধ্যে চীন, ভারত, জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যটক রয়েছেন। বেশিরভাগ পর্যটকের খোঁজ পাওয়া গেলেও নিখোঁজের সংখ্যা নেহাত কম নয়। এতে নেপালে আটকে পড়া ও নিখোঁজ পর্যটকদের নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে উদ্বেগ বিরাজ করছে। ভয়াবহ ভূমিকম্পের সময় সেদেশে ৫৪৯ […]

নেপালের ভয়াবহ ভূমিকম্পে অস্ট্রেলিয়ান নাগরিক রেনু ফটেডার নিহত
১ মিনিটে পড়ুন |

রেনু-ফটেডারঅনলাইন ডেস্কঃ গত শনিবারের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিহতের সংখ্যা এর মধ্যে তিন হাজার সাতশতে ছাড়িয়েছে। তাঁদের মধ্যে মধ্যে চীন, ভারত, জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যটক রয়েছেন। বেশিরভাগ পর্যটকের খোঁজ পাওয়া গেলেও নিখোঁজের সংখ্যা নেহাত কম নয়। এতে নেপালে আটকে পড়া ও নিখোঁজ পর্যটকদের নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে উদ্বেগ বিরাজ করছে।
ভয়াবহ ভূমিকম্পের সময় সেদেশে ৫৪৯ জন অস্ট্রেলিয়ানসহ তিন লাখ বিদেশি পর্যটক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে কয়েক’শ জন হলেন এভারেস্ট পর্বতারোহী। এই খবর পাওয়া পর্যন্ত এভারেস্ট থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ান পররাস্ট্র মন্ত্রণায় জানিয়েছে, তাদের প্রায় ৫৪৯ জন নাগরিকদের মধ্যে ২০০ জন নেপালে নিরাপদে রয়েছেন। অস্ট্রেলিয়ান পররাস্ট্র মন্ত্রী জুলি বিশপ আরো জানিয়েছেন, অস্ট্রেলিয়ান নিখোজ পরিবারের কাছ থেকে প্রায় ১,৪০০ ফোন কল গ্রহন করা হয়েছে। ৯ জনের একটি প্রতিনিধি দল উদ্বারকার্য পরিচালনার জন্য অস্ট্রেলিয়া থেকে ইতিমধ্যে নেপালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।
এই ভুমিকম্পে মেলবোর্নের অধিবাসী ৪৯ বছর বয়সী দুই সন্তানের জননী রেনু ফটেডার মারা গেছে। এবিসি নিউজ রেনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাকে ভুমিকম্পের আগে শেষবারের মতো এভারেস্টের কাম্পে দেখা গেছে।
রেনু ফটেডারের জন্ম ইন্ডিয়ার কাশ্মীরে। সে উলঙ্গন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী শেষ করার পর ২০০৫ সালে মেলবোর্নে ব্যবসা শুরু করেন। ভ্রমন ও পর্বত আরোহন তার অন্যতম সখ ছিল বলে সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com