Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৪:৫৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

পেঁয়াজের দাম কমাতে সর্বাত্মক চেষ্টা চলছে : সিডনিতে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, অতীতে পেঁয়াজের জন্য আমরা কেবলমাত্র ভারতের উপর নির্ভরশীল ছিলাম। তারা হঠাৎ করেই রপ্তানি বন্ধ করে দিয়েছে। পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্তের সময় আমি ও প্রধানমন্ত্রী দু’জনই দিল্লীতে ছিলেন। তিনি বলেন ভারত সরকারকে পেঁয়াজ রফতানি বন্ধ না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। তারা আশ্বাস দিয়ে দিয়েছিল আপাতত যেগুলো এলসি খোলা হয়েছে তা রপ্তানি […]

পেঁয়াজের দাম কমাতে সর্বাত্মক চেষ্টা চলছে : সিডনিতে বাণিজ্যমন্ত্রী
হাসু অবিনাশ, সিডনি থেকে
৩ মিনিটে পড়ুন |

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, অতীতে পেঁয়াজের জন্য আমরা কেবলমাত্র ভারতের উপর নির্ভরশীল ছিলাম। তারা হঠাৎ করেই রপ্তানি বন্ধ করে দিয়েছে। পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্তের সময় আমি ও প্রধানমন্ত্রী দু’জনই দিল্লীতে ছিলেন।

তিনি বলেন ভারত সরকারকে পেঁয়াজ রফতানি বন্ধ না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। তারা আশ্বাস দিয়ে দিয়েছিল আপাতত যেগুলো এলসি খোলা হয়েছে তা রপ্তানি হবে এবং পরে মহারাষ্ট্রের নির্বাচনের পরে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের পরে সেটা না করায় দেশে পেঁয়াজের সঙ্কট দেখা দিয়েছে। পেঁয়াজ সংকটের সময় কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেবার চেষ্টা করেছে, যা আমরা বর্তমানে বিভিন্ন অভিযান চালানোর মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। সংকট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আকাশ পথে পেঁয়াজ আনছি, দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভর্তুকিও প্রদান করা হবে।

টিপু মুন্সী বলেন, আগামী মাসে দেশীয় পেঁয়াজ বাজারে এলে যাতে দেশের পেঁয়াজ উৎপাদনকারী কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেদিকেও খেয়াল রাখব। এখন আমাদের লক্ষ্য হবে, আগামী তিন বছরের মধ্যে যেন পেঁয়াজ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এ ব্যাপারে আমি কৃষি মন্ত্রীর সাথেও কথা বলেছি, তিনি ও প্রয়োজনীয় সাহায্য করতে রাজি হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দাম অতিরিক্ত বেড়ে গেছে। আমাদের পেঁয়াজের চাহিদা প্রায় ২৫ লাখ মেট্রিক টন। যার মধ্যে ২২ লাখ মেট্রিক টন দেশেই উৎপাদন হয়। কিন্তু সংরক্ষণের অভাবে ২ থেকে ৫ লাখ মেট্রিক টন নষ্ট হয়ে যায়। ফলে প্রায় সাত লাখ মেট্রিক টন ঘাটতি থেকে যায়।

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী এসব বলেছেন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় সংগঠনের সভাপতি মোশতাক মিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে নোমান শামীম ও অপু সারোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী।

এ ছাড়াও তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সাথে তার ব্যক্তিগত স্মৃতিচারণ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন। বক্তব্য দেন- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান, আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, ডা. লাভলি খন্দকার, নির্মাল্য তালুকদার, কলামিস্ট ড. শাখাওয়াৎ নয়ন, প্রমুখ।

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, শেখ ফজলুল হক মনি, মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ফাহাদ আসমার, আরিফুর রহমান এবং আইভি রহমান। আওয়ামী যুবলীগ, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনাতুর রহমান বেলাল, এমদাদ হক, মশিউর রহমান হৃদয়, মো. মুনীর হোসেন, জামির আহমেদ, মহিউদ্দিন মহি, আলি আশরাফ হিমেল, ওবায়দুর রহমান, এলিজা টুম্পা, বীর খান-সহ অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

অনুষ্ঠানটি মিলন মেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com