Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

দৃষ্টি আকর্ষণ
৭:৪৬ এএম, ৩ জুন ২০১৯

প্রথম ম্যাচে জয় এবং জয়ের আনন্দ নিয়ে দু’টো কথা

কামরুল ইসলাম। সিডনি।। হেডকোচের শেষ মুহুর্তের মোনাজাতে বাংলাদেশ ২১ রানে জয়ী, অভিনন্দন টাইগার্স। বাংলাদেশ ৩৩০/৬, সাউথ আফ্রিকা ৩০৯/৮ দেশের দরিদ্র মানুষের কাছে ঈদ এসেছে কষ্ট হয়ে, নিজেদের অপ্রাপ্তির বেদনা হয়ে। তাদের চরম ক্ষুধা আর দারিদ্র‍্যের কাছে বাংলাদেশের ক্রিকেট জয়, সাবমেরিন আর স্যাটেলাইট, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অর্থহীন, সব অর্থহীন। বাপ-চাচার দুরবস্থা সহ্য করতে পারেনি বলে বিবেকের তাড়নায় […]

প্রথম ম্যাচে জয় এবং জয়ের আনন্দ নিয়ে দু’টো কথা
১ মিনিটে পড়ুন |

কামরুল ইসলাম। সিডনি।।

হেডকোচের শেষ মুহুর্তের মোনাজাতে বাংলাদেশ ২১ রানে জয়ী, অভিনন্দন টাইগার্স। বাংলাদেশ ৩৩০/৬, সাউথ আফ্রিকা ৩০৯/৮

দেশের দরিদ্র মানুষের কাছে ঈদ এসেছে কষ্ট হয়ে, নিজেদের অপ্রাপ্তির বেদনা হয়ে। তাদের চরম ক্ষুধা আর দারিদ্র‍্যের কাছে বাংলাদেশের ক্রিকেট জয়, সাবমেরিন আর স্যাটেলাইট, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অর্থহীন, সব অর্থহীন।

বাপ-চাচার দুরবস্থা সহ্য করতে পারেনি বলে বিবেকের তাড়নায় দাঁড়িয়েছিল কেবল এই ১৪ জন ফেস্টুন হাতে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ১৪ শিক্ষার্থীর অপরাধ তারা কৃষকের সন্তানেরা ধানের ন্যায্য মূল্য পাওয়ার দাবি নিয়ে মানবন্ধনে অংশগ্রহণ করেছিল। এই ফেস্টুনগুলি নাকি রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী; কি বলবো এই হারামীগুলোকে! শো-কজ করার আগে এই অপরাধে তারা ছাত্রলীগের হাতে বেধড়ক পিটুনি খেয়েছে। ভবিষ্যতে এই ১৪ শিক্ষার্থীর ভাগ্যে কী আছে কিছুই বলা যাচ্ছে না। এর আগে বিভাগীয় প্রশাসনের চরম নিগ্রহের শিকার হয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ঘ্য বিশ্বাস আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল।

এদের দূর্ভাগ্য হচ্ছে, বড় ভুল সময়ে জন্ম নিয়েছে তারা। এমনকি পরাধীন যুগের মানুষেরাও এরচেয়ে অনেক বেশি স্বাধীন ছিল। আজ ৩০ লক্ষ মানুষের আত্মদানে অর্জিত স্বাধীনতার ফল ভোগ করছে কেবল সালমান এফ রহমানদের মত মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ও লুটেরা একদল শাসক। বাদবাকী গোটা দেশের মানুষের কাছে স্বাধীনতা একটা আপ্তবাক্য মাত্র, এদের সকলের পায়ে এখন পরাধীনতার বেড়ি।

জিরো টলারেন্সের স্ট্যান্টবাজি এখন সবাই বুঝে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com