Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:৪০ পিএম, ২৯ জুন ২০১৯

ফেইসবুকভিত্তিক ‘ফান মেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান

গত ২৮শে জুন শুক্রবার ফেইসবুকভিত্তিক ‘ফান মেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানটি নারায়ণগজ্ঞে চাষাড়ার সিন্যামন রেষ্টুরেন্টে (প্রেস ক্লাব ভবন) দুপুর ২:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ও উপস্থাপনায় ছিলেন ইসমাইল হোসেন শামীম, হারুনুর রশিদ ও মেহেদী হাসান। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন মো: ইব্রাহীম। এরপর বাংলাদেশের জাতীয় […]

ফেইসবুকভিত্তিক ‘ফান মেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

গত ২৮শে জুন শুক্রবার ফেইসবুকভিত্তিক ‘ফান মেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানটি নারায়ণগজ্ঞে চাষাড়ার সিন্যামন রেষ্টুরেন্টে (প্রেস ক্লাব ভবন) দুপুর ২:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ও উপস্থাপনায় ছিলেন ইসমাইল হোসেন শামীম, হারুনুর রশিদ ও মেহেদী হাসান।

প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন মো: ইব্রাহীম। এরপর বাংলাদেশের জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে ফান মেলার সকল সদস্যদের পরিচয় পর্ব। আধুনিক গান পরিবেশন করে স্হানীয় শিল্পী শাওন। নারায়রগঞ্জ প্রবাসী কল্যান আন্তর্জাতিক পরিষদ সংগঠনটিকে সম্মাননা প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এবং লাকি কুপন বিজায়ীকে পুরস্কৃত করেন তাইফুর হাসান গালিব।

মধ্যাহ্ন ভোজের পর বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল সভাপতি কাজী মো: মহসিন (না:গজ্ঞ মহানগর), ফান মেলার সভাপতি ইকবাল হোসাইন, উপদেষ্টা সিরাজুল ইসলাম প্রমুখ।

ফেইসবুকভিত্তিক ফান মেলা গ্রুপের পথচলা শুরু হয়েছিল ২০১৭ সালের ২৩শে জুন। এর বর্তমানে সদস্য সংখ্যা ১৩০০ জন এবং গত ২৩শে জুন ২য় বর্ষ পূর্ণ হল। এ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসাইন। এটি একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। যার শ্লোগান, ‘মানবতার সেবায় আমরা সবাই’।

অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন এডমিন প্যানেলের সদস্যগন ইকবাল হোসেন, আনিস জামান, হারুনুর রশীদ, মেহেদী হাসান, শাহ আলম, নিজ্জল, আল ওয়াদুদ, সোনিয়া, অহণা খান, নাবিস নবী, তোফাজ্জল নুর ইসলাম, নাজিরুল হক নাজু, মাহমুদ জুয়েল, মুখলেছ দেওয়ান, মোঃ রাসেল হোসেন জয় প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়রগঞ্জ প্রবাসী কল্যান আন্তর্জাতিক পরিষদের সহ-সভাপতি মো: কাজল সিদ্দিক ও নারায়ণগঞ্জ রুপগজ্ঞের ৪নং পৌরসভার কাউন্সিলর মো: কাকন মাহমুদ এবং এন.আর.ডি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাইফুর হাসান গালিব।

ফান মেলার বর্ষপূর্তিতে দেশ ও দেশের বাহিরে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com