বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯শে অক্টোবর শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া বগুড়া সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটির প্রারম্ভে বগুড়ার আঞ্চলিক ভাষার ‘হামরা বগুড়ার ছোল’ গানটিতে অংশ নেয় রেজিনা রহিম ফেন্সী, সামান্তা হক, কবিতা পারভেজ, স্নিগ্ধা কাজী ও মুতাসিম বিল্লাহ। সাংস্কৃতিক […]
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯শে অক্টোবর শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া বগুড়া সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটির প্রারম্ভে বগুড়ার আঞ্চলিক ভাষার ‘হামরা বগুড়ার ছোল’ গানটিতে অংশ নেয় রেজিনা রহিম ফেন্সী, সামান্তা হক, কবিতা পারভেজ, স্নিগ্ধা কাজী ও মুতাসিম বিল্লাহ।
সাংস্কৃতিক সন্ধ্যায় সিডনির স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। গানে সংগীতশিল্পীরা ছিলেন অমিয়া মতিন, অভিজিৎ বরুয়া, পিয়াসা বরুয়া, ড.কাইয়ুম পারেভজ, সাদিয়া ফেরদৌস, তৈমুর রহমান লেমন ও নতুন প্রজন্মের শিল্পী রাশনান। নৃত্য পরিবেশন করে পুরবী পারমিতা বোস ও সামান্তা হক। কবিতা পারভেজ মহান মুক্তিযুদ্ধে সর্বাধিক জনপ্রিয় এম.আর.আকতার মুকুল রচিত চরমপত্র পাঠ করেন নতুন প্রজন্মকে জানানোর জন্য ।
বগুড়া সমিতি অস্ট্রেলিয়াকে সহযোগীতার জন্য কমিউনিটির ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান করেন। সন্মানে ভুষিতরা হচ্ছেন যথাক্রমে- ড.ফেরদৌস আলম, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান, কাউন্সিলর নজমুল হুদা বাবু, কাজী এসোসিয়েট, সিডনি বিডি লয়ারস,উইসডম-ল, প্যারিস পেসেন্ট, রয়াল সিটি সলিসিটরস, লিংকন সফিকউল্লাহ, ডা: মেজবাহ আলম, নুরুল ইসলাম চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে সন্মাননা পেয়েছেন ইন্জিনিয়ার আব্দুল মতিন (সিডনিবাসি বাংলা), আল নোমান শামিম (মুক্তমঞ্চ),আসলাম মোল্লা (বাংলা বার্তা), আবুল কালাম আজাদ খোকন (নবধারা নিউজ), আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা), আওয়াল খান (প্রভাত ফেরি), মাসুম বিল্লাহ (বাংলাদেশ প্রতিদিন)।
সন্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন অমিয়া মতিন, ড.কাইয়ুম পারভেজ, অভিজিৎ বরুয়া, পিয়াসা বরুয়া, পুরবী পারমিতা বোস এবং রাশনান। শব্দ নিয়ন্ত্রনের জন্য বদিউজ্জামান নাদিমকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।
অনুষ্ঠানে বগুড়াবাসি ছাড়াও অন্যান্য জেলার সন্মানিত ব্যাক্তিরাও উপস্হিত থেকে সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করেন।পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নির্মল্য তালুকদার নান্টু এবং সহযোগীতায় রাকিব ফেরদৌস ও তৈমুর রহমান লেমন।
সবশেষে রাফেল ড্র মাধ্যমে সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শাহ মো: এনায়েতুর রহিম বেলাল সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।