Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৪:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বঙ্গবন্ধুর ছবির অবমাননার প্রতিবাদে অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

বঙ্গবন্ধুর ছবির অবমাননার প্রতিবাদে অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা গত সোমবার রাতে সিডনির ওয়ালী পার্কের একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ছবির অবমাননার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সালেকী সুফি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার […]

বঙ্গবন্ধুর ছবির অবমাননার প্রতিবাদে অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা
২ মিনিটে পড়ুন |

বঙ্গবন্ধুর ছবির অবমাননার প্রতিবাদে অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

গত সোমবার রাতে সিডনির ওয়ালী পার্কের একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ছবির অবমাননার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সালেকী সুফি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশে বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্যের প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ সিডনি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ, আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক প্রসেনজিত চৌধুরী মিকু, সিডনি আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম, আওয়ামী লীগ সিডনি শাখার ট্রেজারার আব্দুস সালাম,আওয়ামী লীগ সিডনি শাখার সহ-সভাপতি আইজিদ আরাফাত অরুপ,
স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুসব, মানিক নাগ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ভিনদেশের মাটিতে রাষ্ট্রীয় দূতাবাস তথা রাষ্ট্রের উপরেই হামলা চালিয়ে দেশের ভাবমূর্তি ধ্বংস করা এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে, জুতা ছুঁড়ে মেরে অপমান করা কুলাঙ্গার দেশদ্রোহীদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। যাতে ভবিষ্যতে আর কেউ কখনো রাজনৈতিক প্রতিহিংসার নামে এমন জঘন্য কাজ করার সাহস না পায়। এছাড়াও বক্তারা দণ্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াসহ বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com